শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
সোমবার ● ১৮ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রি এর অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আজ ১৮ মে ২০২৬ তারিখ পূর্বাহ্নে রাবিপ্রবি’র কর্মস্থলে যোগদান করেছেন।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
ভাইস-চ্যান্সেলর কে বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
নুতন ভাইস চ্যান্সেলর তাঁর দপ্তরে সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের চলমান অগ্রগতি বিষয়ে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভাকক্ষে মতবিনিময় করেন।
এসময় ভাইস চ্যান্সেলর এ বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থানে উন্নীত করার জন্য ইতোপূর্বের সকলের অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জসমূহ জানতে চাইলে অনুষদের ডিন ও চেয়ারম্যানগণ তাদের স্ব-স্ব অনুষদ ও বিভাগের সামগ্রিক চিত্র তুলে ধরেন এবং সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়া ছাত্র-ছাত্রী হলের প্রভোস্টগণ ও বিভিন্ন পরিচালকবৃন্দ তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়ে ভিসিকে অবগত করেন। আইকিউএসি, আরআইএমসি এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির কথা তুলে ধরেন স্ব-স্ব পরিচালকবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান হিট প্রজেক্টসহ অন্যান্য প্রজেক্ট সম্পর্কে শিক্ষকগণ তাদের কর্মপরিকল্পনা, অভিজ্ঞতা ও কার্যক্রম বর্ণনা করেন। ভাইস চ্যান্সেলর অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেট সম্পর্কে অবহিত হন। ভাইস চ্যান্সেলর অবকাঠামোগত উন্নয়নে গুরত্বারোপ করেন এবং যথাসময়ে তা সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। তিনি বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য দ্রুত ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, সাব-স্টেশন স্থাপনের উপর জোর দেন; এছাড়াও ঘাটতি বাজেট পূরণে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১৪ মে ২০২৬ তারিখের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০৩.২২.৮১ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপান সরকারের স্বনামধন্য মনবুশো স্কলারশিপ নিয়ে Kyoto University থেকে ২০০৮ সালে পোস্ট ডক্টরাল এবং Osaka University থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ১৯৯০ সালে স্নাতক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি জাপানের Osaka University তে টিচিং অ্যাসিসটেন্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ভিজিটিং প্রফেসর হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল, প্ল্যানিং কমিটি, সিলেকশন কমিটি, হল প্রভোস্ট এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেকশন কমিটিতে এক্সপার্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিভিউ কমিটির এক্সপার্ট মেম্বার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ভৌত বিজ্ঞান বিষয়ক গবেষণা অনুদান’ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)’ গবেষণা প্রকল্প পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি বিশ্ববিখ্যাত Elsevier, South African Chemical Society এবং American Chemical Society সহ বিভিন্ন দেশি-বিদেশি বৈজ্ঞানিক জার্নালের রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং ১২ টির অধিক কনফারেন্স ও সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ভারতের সেন্ট পিটার্স ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাট; হংকং ইউনিভার্সিটি; জাপানের Seikei University, Konan University, Saitama University, Tsukuba Research Center; হাঙ্গেরির Veszprem University কর্তৃক আয়োজিত কনফারেন্স ও সেমিনারে যোগদান করেন। তিনি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য হিসেবে আছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)