শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
প্রথম পাতা » ময়মনসিংহ » বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
সোমবার ● ১৮ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন

বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: চিরসবুজ ক্যাম্পাস ও নয়নাভিরাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত “ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিবিজড়িত পুরাতন আমেরিকান কলোনির মনোরম পরিবেশে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কনফারেন্স হলটির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কনফারেন্স হলের উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. হাম্মাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি এর ময়মনসিংহ আঞ্চলিক প্রধান হুমায়ুন মিয়া। তিনি বাকৃবির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূবালী ব্যাংকের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ব্যাংকের পক্ষ থেকে নবনির্মিত কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চির অত্যাধুনিক স্মার্ট টিভি ভাইস চ্যান্সেলরের নিকট হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এই কনফারেন্স হলটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন, কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান, পশু পালন অনুষদের ডিন ও ডিন কনভেনর প্রফেসর ড. রুহুল আমীন, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার ও সোনালি দলের সভাপতি এবং মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আলী রেজা ফারুক প্রমুখ।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবির সার্বিক উন্নয়নে পূবালী ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে বাউরেসের পরিচালক ও তাঁর পুরো টিমকে এই সুন্দর উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউস ও কনফারেন্স হলকে কেন্দ্র করে আরও কিছু প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের স্থাপনা নির্মাণ করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বহুমুখী প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)