শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
![]()
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌর শহরে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সৈয়দ শরাফাত হোসেন রাহাতের নির্দেশনায় যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম। মোনাজাতে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও তাঁর পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ঈশ্বরগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।
আয়োজকরা জানান, সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজধানীর নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এমপি মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় তারা নিজ নিজ অবস্থান থেকে দোয়া করছেন। তাঁর সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।





ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি