শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » কক্সবাজার » হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
পলাশ বড়ুয়া :: নিষ্পাপ এক শিশুর হৃদস্পন্দনে যখন জটিলতার ছায়া পড়ে, তখন কেঁপে ওঠে পুরো সমাজের হৃদয়। এমনই এক হৃদয়বিদারক বাস্তবতার নাম অভ্রনীল বড়ুয়া। মাত্র ৬ মাস বয়স তার। পিতা সুমন বড়ুয়া। গ্রাম- পশ্চিম রত্না, রত্নাপালং, উখিয়া, কক্সবাজার।
জন্মের পর থেকেই হার্টের নানাবিধ জটিলতা নিয়ে লড়ছে শিশুটি। বর্তমানে সে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত খ্যাতনামা “নারায়ণা হেলথ” হাসপাতালে চিকিৎসাধীন।
এই কঠিন সময়ে ছোট্ট অভ্রনীলের পরিবারের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ - বাবৌযুপ, উখিয়া শাখা।
আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার, সংগঠনের উদ্যোগে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত শ্রদ্ধাদান আনুষ্ঠানিকভাবে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভ্রনীলের ঠাকুমা শ্রীমতি পরুনা বড়ুয়ার হাতে নগদ ১ লক্ষ ১০ হাজার ৮০ টাকা প্রদান করা হয়।
এই মহতী মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাবৌযুপ-উখিয়ার উপদেষ্টা বাবু রাজেন্দ্র বড়ুয়া, সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া, সম্পাদক মধু বড়ুয়া, সহ-সাংগঠনিক সস্পাদক অনিক বড়ুয়া যীশু, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ্র বড়ুয়া বাবু, নির্বাহী সদস্যদের মধ্যে কাকন বড়ুয়া, উৎসব বড়ুয়া প্রমুখ।
এ সময় বাবৌযুপ-উখিয়ার সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া বলেন, “অবুঝ শিশু অভ্রনীলের চিকিৎসার জন্য মানবিক এই উদ্যোগে সংগঠনটির জাতীয় কমিটি, চট্টগ্রাম অঞ্চল, সিলেট অঞ্চলের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশ থেকে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়েছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, এটি কেবল একটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রার্থনা ও ভালোবাসায় অভ্রনীল সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে।
পরে উপস্থিত সকলে ছোট্ট অভ্রনীলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পূণ্যদান করেন এবং জগতের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করেন।





নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান