শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুন ২০২৬
প্রথম পাতা » কক্সবাজার » নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
প্রথম পাতা » কক্সবাজার » নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
শনিবার ● ১৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল মোহাম্মদ আবদুর রহিম, বিনোদন প্রতিবেদন ::বাংলাদেশের বিনোদন অঙ্গনে প্রতিনিয়ত নতুন মুখের আগমন ঘটছে। তবে খুব অল্প সময়েই যারা দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারেন, তাদের মধ্যেই অন্যতম হয়ে উঠেছেন কক্সবাজারের জেলার মেয়ে সুহা নুর শাহ। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে নাট্যাঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আলোচনায় এসেছেন এই তরুণ শিল্পী।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক জনপ্রিয় নাটক “পরম্পরা” তে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছেন সুহা। তার স্বাভাবিক অভিনয়, সাবলীল অভিব্যক্তি এবং পর্দায় উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাটকটি ঘিরে দর্শকদের ইতিবাচক মন্তব্য দেখা গেছে, যেখানে অনেকে সুহার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন।
কক্সবাজারের শান্ত পরিবেশে বেড়ে ওঠা সুহা ছোটবেলা থেকেই সংস্কৃতি ও মিডিয়ার প্রতি আগ্রহী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ফটোশুট ও ফ্যাশনভিত্তিক কাজের মাধ্যমে মিডিয়ায় নিজের পথচলা শুরু করেন। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস, পরিশ্রম ও ভিন্নধর্মী উপস্থাপন ও এবং অডিশনের মাধ্যমে সে নির্মাতাদের নজরে আসে।

বিনোদন বিশ্লেষকদের তথ্য মতে, নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে সুহা নুর শাহ এর মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও সম্ভাবনার দারুণ সমন্বয়। নিয়মিত প্রশিক্ষণ ও মানসম্মত কাজের মাধ্যমে তিনি ভবিষ্যতে দেশের বিনোদন অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলেও মনে করছেন অনেকে। দর্শকদের ভালোবাসা আর নিজের পরিশ্রমকে পুঁজি করে সুহা নুর শাহ এখন সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। নতুন এই মুখ ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেকে তুলে ধরবেন এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

সুহা নুর শাহ বলেন, “আমি নিজের যোগ্যতা দিয়ে ভালো কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। ‘পরম্পরা’ নাটকে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অনেক বিশেষ ছিল। দর্শকদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করছে। নাটকের পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও লাইফস্টাইল নিয়েও কাজ করতে আগ্রহী এই তরুণ মডেল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)