সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
![]()
সোমবার ১৮ মে ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক রাত ৯টায় নায়েব সুবেদার মোঃ আবুল কালাম এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল তল্লাশী করে ০২টি প্লাস্টিকের বস্তায় ESSE Lights ৩০ কার্টুন সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত সিগারেট এর সিজার মূল্য ৯০ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন