শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার

--- ‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক উদ্ধার এবং অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন এবং অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে রবিন গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিভাবকদের কয়েকজন বলেন, অনলাইন জুয়ার বিস্তার তরুণদের মধ্যে আর্থিক ক্ষতি ও বিভিন্ন সামাজিক সমস্যার কারণ হয়ে উঠছে। তাই অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকলে অনলাইন জুয়া রোধ করা সম্ভব।
সচেতন মহল বলছেন, ঈশ্বরগঞ্জ থানার বর্তমান ওসি যোগদানের পর থেকে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান জোরদার হয়েছে। তবে এসব অভিযানের পাশাপাশি অনলাইন জুয়ার নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। গ্রেফতার রবিনকে সংশ্লিষ্ট অনলাইন জুয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)