শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই সড়কে বেপরোয়া এবি ট্রাভেলস বাসের ধাক্কায় চিকিংসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এর আগেই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নজুমিয়াহাট বড়পুকুর নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মদুনাঘাট পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ইব্রাহিম আহমেদ। সড়ক দুর্ঘটনায় নিহত কায়াছার হামিদ রাশবি (২২) রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আজগর আলী সিকদার বাড়ির মোজাম্মেল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কায়াছার মোটরসাইকেল করে চাকরিতে যাচ্ছি। কাপ্তাই সড়কের বড়পুকুর এলাকায় পৌঁছালে এবি ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে কয়েক হাত দূওে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে পাঠান। সেখানে প্রায় একদিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার রাতে মারা যান। ঘটনার দিন বিক্ষুব্ধ জনতা বাসটি আটকের পর ভাংচুর করেন। এলাকার সুলতান মাহমুদ জানান, রাশবি আমাদের বড় ভাই ছিলেন, সেই অনার্সে পড়াশোর পাশাপাশি একটি মোটর গ্যারেজে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এবি ট্রাভেলস বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়। পরে শুক্রবার রাতে মারা যান। ঘটনার বিষয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহীম আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত বাস ও বাইক আমাদের হেফাজতে রয়েছে। বাসের হেলপার ও চালক ঘটনার পর পলাতক। এ ঘটনায় অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেওয়া হবে।





রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত