শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার

রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। সোমবার ১৮ মে সকালের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকার একটি বসতবাড়ির পেছন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নোয়াপাড়া এলাকায় জনৈক ওসমানের বসতবাড়ির পশ্চিম পাশে একটি কাঠাল গাছের নিচে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপগান উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
হালদা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাউজান :: চট্টগ্রামের হালদা নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাউজান অংশের মদুনাঘাট এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হালদার নৌপুলিশের এসআই রমজান আলী।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে, সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে গত রবিবার বিকেলে মরদেহটি নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। এছাড়াও গত শনিবার কর্ণফুলী নদীর রাউজান অংশের লাম্ববুরহাট এলাকায় স্থানীয় লোকজন একটি পুরুষের লাশ পানিতে ভেসে যেতে দেখতে পান।
এদিকে পুলিশ জানায়, উদ্ধার হওয়া ওই নারীর বয়স ৩০-৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হালদা নদীর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রমজান আলী বলেন, খবর পেয়ে আমরা নদী থেকে লাশ উদ্ধার করি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)