মঙ্গলবার ● ১৯ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম র্যাব-৭। সোমবার ১৮ মে সকালের দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকার একটি বসতবাড়ির পেছন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, নোয়াপাড়া এলাকায় জনৈক ওসমানের বসতবাড়ির পশ্চিম পাশে একটি কাঠাল গাছের নিচে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপগান উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
হালদা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের হালদা নদী থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে রাউজান অংশের মদুনাঘাট এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হালদার নৌপুলিশের এসআই রমজান আলী।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে, সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে গত রবিবার বিকেলে মরদেহটি নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। এছাড়াও গত শনিবার কর্ণফুলী নদীর রাউজান অংশের লাম্ববুরহাট এলাকায় স্থানীয় লোকজন একটি পুরুষের লাশ পানিতে ভেসে যেতে দেখতে পান।
এদিকে পুলিশ জানায়, উদ্ধার হওয়া ওই নারীর বয়স ৩০-৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হালদা নদীর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রমজান আলী বলেন, খবর পেয়ে আমরা নদী থেকে লাশ উদ্ধার করি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩