রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » ঢাকা » হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে
হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হামজনীত অসুখ নিয়ন্ত্রণে না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন হামের সাথে কোন ভাইরাস যুক্ত হয়ে শিশুদের এই ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কিনা দ্রুত তা খতিয়ে দেখা দরকার। এছাড়া অপুষ্টিজনীত সমস্যাসহ অন্যান্য সমস্যাসমূহ চিহ্নিত করে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়া দরকার।
তিনি উল্লেখ করেন, প্রায় পাঁচশত শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। হামের টিকা আমদানিসহ চিকিৎসায়
অবহেলার বিষয়ে যদি বিগত অন্তর্বর্তী সরকারের দায় থাকে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে করতে হবে এবং সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন হামে এই মৃত্যু ও চিকিৎসার ব্যাপারে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতটুকু কি দায়িত্ব রয়েছে তাও নির্দিষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন অপুষ্টি, ডায়রিয়া ও নিউমোনিয়া কিভাবে হামে আক্রান্তদের মৃত্যুকে ত্বরান্বিত করছে তাও বিবেচনায় রাখা দরকার তিনি আগামী জাতীয় বাজেটে চিকিৎসাখাতকে অগ্রাধিকারের তালিকায় রাখার জনা সরকারের প্রতি আহবান জানিয়েছেন। একইসাথে তিনি সমাজের গরীব ও প্রান্তিক পরিবারের মানুষদের চিকিৎসাসেবা লাভ দুলভ করারও আহবান জানান।
তিনি আজ সকালে পার্টির শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালায় উপরোক্ত বক্তব্য রাখেন। তোপখানা রোডে পার্টির মাসিক মুখপত্র জনগণতন্ত্র এর কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আজাদুর রহমান আজাদ, আউয়াল মাহমুদ,মোহাম্মদ হানিফ প্রমুখ।
কর্মশালায় পার্টি সদস্যদের শিক্ষা সংক্রান্ত সিলেবাসসহ প্রাসঙ্গিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা