শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
রবিবার ● ১৭ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। আর এই উৎসবকে ঘিরে কোরবানির পশুর চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও এখন চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার ছোট-বড় খামার থেকে শুরু করে গ্রামীণ প্রান্তিক কৃষকদের বাড়ির আঙিনায়ও চলছে গরু, ছাগল ও ভেড়া মোটা-তাজাকরণের শেষ মুহূর্তের ব্যস্ততা। দেশীয় জাতের পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় খামারিরা এবার আরও বেশি যত্ন নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন-পালন করেছেন। তবে অধিকাংশ খামারিরা দেশী গরুর পাশাপাশি অল্প সময়ে অধিক লাভ ও মাংসের চাহিদা পূরণে শাহীওয়াল, রেড সিন্ধি ও ফিজিয়ান গরু বেশি পালন করছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ঈশ্বরগঞ্জ উপজেলায় কোরবানির জন্য মোট ৬ হাজার ২০৫টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই দেশীয় জাতের গরু। এছাড়া কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২ হাজার ৭৫৯টি ছাগল ও ভেড়া। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ছোট, মাঝারি ও বড় পরিসরে গড়ে ওঠা প্রায় ২০৪টি খামারে এসব পশু পালন করা হচ্ছে। পাশাপাশি অসংখ্য সাধারণ কৃষক পরিবারও নিজস্ব উদ্যোগে বাড়িতে কোরবানির পশু লালন পালন করছেন, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট খামারিরা বলছেন, কয়েক বছর ধরে দেশীয় ও রাসায়নিকমুক্ত পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ায় এখন শুধু ব্যবসার জন্য নয় বরং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু উৎপাদনের দিকেও বেশি গুরুত্ব দিচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত খামার পরিদর্শন, চিকিৎসা সেবা, টিকা প্রদান এবং খামারিদের পরামর্শ দিয়ে আসছেন। ফলে খামারিরাও অধিক আত্মবিশ্বাস নিয়ে পশু প্রস্তুত করছেন।
ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামের আবুল হাসেম এগ্রো খামারের মালিক আবুল ফয়সাল টিপু জানান, তার খামারে বর্তমানে প্রায় ৪০টি ষাঁড় রয়েছে। এসব গরুকে তিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাবার যেমন ঘাস, খড়, ভুসি, ভুট্টা ও বিভিন্ন পুষ্টিকর খাদ্যের মাধ্যমে মোটা-তাজা করেছেন।
তিনি বলেন, এবার গরু পালনে অনেক বেশি খরচ হয়েছে। বিশেষ করে গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কয়েকগুণ। তারপরও আমরা আশা করছি বাজার পরিস্থিতি ভালো থাকলে এবং ভারতীয় গরুর অনুপ্রবেশ না ঘটলে দেশীয় খামারিরা ভালো লাভ করতে পারবে।
তিনি আরও বলেন, বিদেশি বিশেষ করে ভারতীয় গরু অবৈধভাবে বাজারে ঢুকলে দেশীয় খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এতে ভবিষ্যতে অনেকেই পশুপালনে আগ্রহ হারিয়ে ফেলবেন। যা দেশের প্রাণিসম্পদ খাতের জন্য ক্ষতিকর হবে।
স্থানীয় কৃষকরাও বলছেন, কৃষির পাশাপাশি গবাদিপশু পালন এখন তাদের আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। অনেক পরিবার কোরবানির মৌসুমকে সামনে রেখে বছরজুড়ে এক বা একাধিক গরু পালন করেন। যাতে ঈদের আগে বিক্রি করে বাড়তি আয় করা যায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহাম্মেদ বলেন, উপজেলায় কোরবানির জন্য যেসব পশু প্রস্তুত করা হয়েছে সেগুলো সম্পূর্ণ রাসায়নিকমুক্ত ও প্রাকৃতিক উপায়ে মোটা-তাজা করা হয়েছে। আমরা মাঠকর্মীদের মাধ্যমে প্রতিটি খামারে নিয়মিত তদারকি করছি। যাতে কোনো খামারি ক্ষতিকর হরমোন বা নিষিদ্ধ ওষুধ ব্যবহার না করেন।
তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জে প্রস্তুতকৃত পশু দিয়ে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলার কোরবানির পশুর বাজারেও সরবরাহ করা সম্ভব হবে। এতে স্থানীয় খামারি ও প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে আমরা আশা করছি।
প্রতি বছরের মতো এবারও ঈশ্বরগঞ্জের পশু শুধু স্থানীয় হাটেই সীমাবদ্ধ থাকবে না। ইতোমধ্যে অনেক খামারি রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন বড় কোরবানির পশুর হাটে পশু পাঠানোর প্রস্তুতি শুরু করেছেন। এজন্য পরিবহন ব্যবস্থা বাজারজাতকরণ এবং ক্রেতাদের সঙ্গে যোগাযোগও বাড়িয়েছেন তারা।
সবমিলিয়ে কোরবানির ঈদকে সামনে রেখে ঈশ্বরগঞ্জের খামার ও গ্রামীণ জনপদ গুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশীয় পশুর চাহিদা সরকারি তদারকি এবং খামারিদের পরিশ্রম মিলিয়ে এবারের কোরবানির মৌসুমে ঈশ্বরগঞ্জের প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার-৩
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ১৬ পিস ইয়াবা ও ১৯ পুড়িয়া হিরোইনসহ তিন যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ও সন্ধ্যার পর উপজেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার ১৭ মে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ধুলিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (২৬) কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, একইদিন সন্ধ্যার পর পৌর শহরের জাবেদ শপিং সেন্টারের পাশে এএসআই জাকির হোসেনের নেতৃত্বে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪২) এর কাছ থেকে ১৯ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। একই ঘটনায় মোটরসাইকেল চালক দড়িপাচাশী গ্রামের শাহ্ নেওয়াজের ছেলে সোহেল মিয়াকেও আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, মাদকবিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)