শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপিতে হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রাম
প্রথম পাতা » খেলা » বিকেএসপিতে হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রাম
বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকেএসপিতে হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রাম

---ক্রীড়া প্রতিবেদক :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) আজ ১৮ মে সকালে ঘটিকার সময় বিকেএসপি’র অডিও ভিজ্যুয়াল সেন্টারে বিকেএসপি’তে বিদ্যমান ক্রীড়া কার্যক্রম বিষয়ক ‘হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয় ।

সভাপতিত্ব করেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

কর্মশালায় বিকেএসপি’র ১৭টি ক্রীড়া বিভাগের বিভাগীয় প্রধানগণ তাদের বর্তমান প্রশিক্ষণ কার্যক্রমের কলা কৌশল উপস্থাপন করেন।

প্রশিক্ষকগণ হাই পারফরমেন্সের আলোকে ১৭ বিভাগ থেকে ২০৮জন খেলোয়াড়কে নির্বাচন করেন এবং তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পরিকল্পনা, হাই পারফরমেন্সের জন্য খেলার সামগ্রী ও উচ্চতর প্রশিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন। বিশেষজ্ঞ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রশিক্ষক মো. সারোয়ার ইমরান, বাফুফে’র টেকনিক্যাল এ্যান্ড স্ট্রাটেজিক্যাল ডিরেক্টর মি. পল স্মোলি, সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী ও সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর এ্যাসিস্টেন্ট প্রশিক্ষক মি. রিয়ান ।

অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সামছ নির্বাচিত খেলোয়াড়দেরকে হাই পারফরমেন্সের গুরুত্ব উপলব্ধি করে প্রত্যেককে লক্ষ্য অর্জনে আত্মউৎসর্গের উপর জোর দেন। সেই সাথে প্রশিক্ষকদের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের পরামর্শ দেন। তিনি হাই পারফরমেন্সে কার্যক্রমের সাফল্য কামনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা ।

এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, ভারপ্রাপ্ত উপ-পরিচালক(ক্রীড়া বিজ্ঞান) মিসেস নুসরাৎ শারমীন, সকল বিভাগের প্রশিক্ষক ও শিক্ষক ও হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রামের নির্বাচিত খেলোয়াড়রা উপস্থিত ছিলেন ।





আর্কাইভ