শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » শিক্ষায় পিছিয়ে আত্রাইয়ের জেলে পল্লীর শিশুরা
প্রথম পাতা » নওগাঁ » শিক্ষায় পিছিয়ে আত্রাইয়ের জেলে পল্লীর শিশুরা
শনিবার ● ১২ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষায় পিছিয়ে আত্রাইয়ের জেলে পল্লীর শিশুরা

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০৩৩মি.) দেশের জনগোষ্ঠিকে শত ভাগ শিক্ষিত করে গড়ে তুলতে কাজ করছে সরকার। পাশাপাশি কাজ করছে বেসরকারি সংগঠনগুলোও। এ ক্ষেত্রে অনেকটা সফলতা এলেও এখনও পিছিয়ে রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের রসুলপুর জেলে পাড়ার কোমলমতি শিশুরা। এ পর্যন্ত কোন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি বলে খবর পাওয়া গেছে। এ জেলে পাড়াতে প্রায় শতাধিক পরিবারের বসবাস। পরিবার গুলোতে বিদ্যালয়ে গমন উপযোগী হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক শিশু রয়েছে। এদের লেখাপড়ার কোন সুযোগ নেই। ফলে যুগ যুগ ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে পিছিয়ে পড়া হিন্দু ধর্মের জেলে সম্প্রদায়ের শিশুরা।
জানা যায়, এই গ্রামে যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের জেলে পরিবার বসবাস করে আসছে। এ এলাকার প্রতিটি পরিবারই দরিদ্র এবং অধিকাংশ পরিবার পেশায় মৎস্যজীবি। এ জেলে পাড়াতে এ পর্যন্ত কোন মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। নেই কোন প্রাইভেট পাঠশালাও। আছে শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান রসুলপুর বামাকালী মন্দির। শিক্ষা, বিদ্যুৎ, সড়কসহ সকল উন্নয়ন থেকে পিছিয়ে পড়া এই গ্রামে কোন মন্দির ভিত্তিক স্কুল না থাকায় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার অসংখ্য কোমলমতি শিশু। স্কুলে পড়ার বয়সেই তারা খেলাধুলা করে মূল্যবান সময় নষ্ট করছে। পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামে মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছোট্ট কচিকাচা কোমলমতি শিশুদের যাতাযাতের দুরুত্ব বেশী হওয়ায় তাদের হিমশিম খেতে হয়।
এ বিষয়ে নাগরিক উদ্যোগের শাহাগোলা ইউনিয়নের দলিত মানবাধিকার কর্মী শ্রীঃ দিনেশ কুমার পাল বলেন, শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন মন্দিরে স্কুল প্রতিষ্ঠিত হলেও রসুলপুর জেলে পাড়া বামাকালী মন্দিরে কোন মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন না হওয়ায় এ এলাকার কোমলমতি শিশুরা শিক্ষা থেকে দিন দিন পিছিয়ে পড়ছে। তিনি আরো বলেন এখানে এলাকার নিরক্ষরতা দুর করতে দ্রুত প্রয়োজন একটি মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান।
রসুলপুর জেলে পাড়া বামাকালী মন্দিরের সভাপতি শ্রীঃ মিলন চন্দ্র সরকার জানান, আমরা মন্দির কমিটির পক্ষ থেকে এখানে একটি মন্দির ভিত্তিক স্কুল স্থাপনের জন্য কর্তৃপক্ষের নিকট বেশ কয়েক বার ধর্ণা দিয়েছি কিন্তু কোন লাভ হয়নি।
এ ব্যাপারে ১নং শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবু জানান, রসুলপুর জেলে পাড়াতে মন্দির ভিত্তিক একটি স্কুল প্রতিষ্ঠা হলে এলাকার শিশুরা লেখাপড়ার প্রতি আরো বেশি আগ্রহী হতো এবং তিনি রসুলপুর বামা কালী মন্দিরে একটি মন্দির ভিত্তিক স্কুল প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে উপজেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার মোঃ বাবুল মিয়া জানান, রসুলপুর বামা কালী মন্দিরে একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি দ্রুত এখানে একটি স্কুল স্থাপন হবে।
এদিকে অতিদ্রুত রসুলপুর বামা কালী মন্দিরে মন্দির ভিত্তিক স্কুল চালু করে এলাকাবাসীর শিক্ষা ব্যবস্থার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন কর্তৃপক্ষ, এমনটিই মনে করেন এলাকার সচেতন মহল।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ