বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান জেলা যুবদলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে লামা উপজেলা যুবদল
বান্দরবান জেলা যুবদলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে লামা উপজেলা যুবদল
লামা প্রতিনিধি :: লামা উপজেলা যুবদলের কমিটিকে সংগঠনের নিয়ম বহির্ভুত ভাবে বাতিলের প্রতিবাদে বান্দরবান জেলা যুবদল কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে লামা উপজেলা যুবদল। ১৬ আগষ্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লামা উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন রফিক।
বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, ম্যামাচিং ও জাবেদ রেজা বান্দরবান বিএনপি ও অঙ্গসংগঠনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। জাতীয়তাবাদী জিয়ার সৈনিকেরা তাদেরকে ক্ষমা করবেনা। আমরা এদের বিরুদ্বে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপি’র সভাপতি আমির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক (ভাইস চেয়ারম্যান) আবু তাহের মিয়া, মহিলা দলের সভানেত্রী জোৎস্না বেগম, যুবদলের সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলীসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা।





বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা