শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ের মানুষের প্রাণের দাবি আন্তঃনগর ট্রেনের বিরতি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ের মানুষের প্রাণের দাবি আন্তঃনগর ট্রেনের বিরতি
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ের মানুষের প্রাণের দাবি আন্তঃনগর ট্রেনের বিরতি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::  (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি.) মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিরতি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নওগাঁ জেলার একমাত্র বৃহৎ আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ট্রেন ছাড়া ঢাকাগামী অন্য ট্রেনের বিরতি নেই। এ অঞ্চলের অসংখ্য ঢাকাগামী যাত্রীদের প্রতিনিয়ত বাস যোগে যাতায়াত করতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। এদিকে সাম্প্রতিক বন্যায় আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ার ফলে রাজধানী ঢাকার সাথে ট্রেন এক মাত্র যোগাযোগ মাধ্যম হওয়ায় ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ আরো বেড়েই চলেছে।

আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেসের বিরতি এ আহসানগঞ্জ ষ্টেশনে রয়েছে। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র ৩৫টি। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন আত্রাই উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার প্রায় ২ শতাধিক যাত্রী। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিরতি না থাকায় আত্রাই থেকে মৎস ব্যবসায়ীরা প্রতিদিন শত শত টন মাছ বিভিন্ন মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। এত করে তাদের খরচ ও পরিশ্রম দুটোই বেশি পড়ে। এদিকে এ স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস নামে আরও ৪টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। অথচ আত্রাইবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেনের বিরতি আজও কার্যকর হয়নি।

এ বিষয়ে নাগরিক উদ্যোগের শাহাগোলা ইউনিয়নের দলিত মানবাধিকার কর্মী শ্রীঃ দিনেশ কুমার পাল বলেন, প্রতিদিন আত্রাই থেকে যেসব যাত্রীরা ঢাকায় যাতায়াত করেন তাদের আসন সংখ্যা এ ষ্টেশনে পর্যাপ্ত পরিমান না থাকায় হয় সান্তাহার না হয় নাটোরে গিয়ে তাদের টিকিট কেটে ঢাকায় যেতে হয়। এতে করে একদিকে সময়ের ব্যাপক অপচয় অন্যদিকে অর্থও অনেক বেশি খরচ হয়।

আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দিতে আমরা এলাকাবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। আত্রাই আহসানগঞ্জ স্টেশনে এক বার দুই নয় এমন কি মাসব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে যাত্রী দুর্ভোগ লাঘোব এবং রাজস্ব আয়ের স্বার্থে আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন। এ স্টেশনে এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্ব কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর এমন কি মহত্মাগান্ধী ও ট্রেনে করে এ স্টেশনে এসেছিলেন। আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বিরতি থাকলে এলাকার ব্যবসায়ী মহলসহ সর্ব স্তরের জনগণকে অবর্ণনীয় কষ্ট পোহাতে হবে না এবং আর্থিক ভাবেও তারা লাভোবান হবে। এতে করে সরকারের ও রাজস্ব আয় বাড়বে। তিনি আরো বলেন আত্রাইসহ পার্শ্ববর্তী এলাকার জনগণের একটাই প্রাণের দাবি আন্তঃনগর ট্রেনের বিরতি।
এদিকে এলাকার সচেতন মহল মনেকরেন যাত্রী সাধারনের অসুবিধার কথা বিবেচনা করে তাদের দুর্ভোগ লাঘোব এবং রাজস্ব আয়ের স্বার্থে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতি কার্যকর করবেন। এছাড়াও আত্রাই উপজেলবাসী এ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের বিরতির জন্য রেল মন্ত্রীর নিকট তাদের প্রাণের দাবি জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)