শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নগরীর ব্যাস্ততম সড়ক প্রশস্তকরণে ধীরগতি জন ভোগান্তি চরমে
প্রথম পাতা » অপরাধ » নগরীর ব্যাস্ততম সড়ক প্রশস্তকরণে ধীরগতি জন ভোগান্তি চরমে
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নগরীর ব্যাস্ততম সড়ক প্রশস্তকরণে ধীরগতি জন ভোগান্তি চরমে

---সিলেট প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৮মি.) সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম রাস্তা মীরের ময়দান-সুবিদ বাজার সড়ক। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু অনেকদিন ধরেই ব্যাস্ততম এই রাস্তাটিতে সংস্কার কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

রাস্তাটির প্রশস্তকরণ কাজ চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু প্রশস্তকরণ কাজে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কাজ চলমান থাকায় দীর্ঘদিন ধরেই ভেঙ্গে একাকার হয়ে আছে পুরো সড়ক। টানা বৃষ্টির কারণে ভাঙ্গা সড়কে পানি-কাদা জমে আরো দূর্ভোগ বাড়িয়েছে। ভাঙ্গা সড়কের কারণে ছিনতাইও বেড়েছে এ সড়কে।

সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে প্রশস্তকরণ কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। বৃষ্টি থামলেই দ্রুত কাজ শেষ হবে।

সিসিক সূত্রে জানা যায়, নগরীর যানজট নিরসনের লক্ষ্যে গত জানুয়ারিতে মীরের ময়দান থেকে ব্লু-বার্ড স্কুলের সামনে পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। প্রশস্তকরণ কাজ শুরুর প্রথম দিকে এক সাথে পুরো সড়কটির পিচ তুলে মাটি ভরাট করার পর বেশ কিছু দিন কাজ বন্ধ থাকে। তখন থেকেই সড়কটি অনেকটা গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর মাঝখানে ডিভাইডার বসানো হয়।

ডিভাইডার বসানোর পর আবার প্রায় এক মাস সড়কের কাজ বন্ধ ছিলো। এরপর কিছু পাথর ভরাট করে রোলার মেরে পুণরায় কাজ বন্ধ হয়ে যায়। এভাবে কিছুদিন কাজ চলে আবার বন্ধ হওয়ায় দীর্ঘদিন পেরিয়ে গেলেও সড়কটির কাজ এখনো প্রায় অর্ধেক বাকি।

কাজ মাঝপথে আটকে থাকায় এই সড়কটি এখন নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাঙ্গাচোরা সড়কে প্রতিদিনই গাড়ির ঝাঁকুনি খেয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। সড়ক ভাঙ্গা থাকা ও সড়ক-বাতি না থাকায় প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা।

সরজমিন ঘুরে দেখা যায়, মীরের ময়দান থেকে বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক অফিসের সামন পর্যন্ত সড়কটির পুরোটাই পাথর ভরাট করা। মধ্যখান দিয়ে ডিভাইডার বসানোর কাজও শেষ। অনেক দিন থেকে পাথর ভরাট করে রাখা হলেও এর উপরে বিটমুনের আস্তরণ না দেওয়ায় বৃষ্টির পানি পড়ে তৈরি হয়েছে গর্ত। এসব গর্তের উপর দিয়ে ঝাঁকুনি খেয়েই চলছে অসংখ্য গাড়ি। ফলে সৃষ্টি হচ্ছে যানজট।

এই সড়কের দুই পাশে বেশ কয়েকটি হাসপাতাল থাকায় প্রতিদিনই অসংখ্য রোগীবহনকারী গাড়ি চলাচল করে। তবে সড়ক ভাঙ্গা থাকায় রোগীদের চরম যন্ত্রনা পোহাতে হয়।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সিএইচটি মিডিয়াকে বলেন, যেহেতু রাস্তাটি প্রশস্তকরণ করা হচ্ছে তাই পাশ্ববর্তী অনেক স্থাপনা সরিয়ে কাজ করতে কিছুটা সময় লাগছে। তাছাড়া বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থামলেই দ্রুত কাজ শেষ হবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)