শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাবনার সাঁথিয়ায় অগ্নিকান্ডে ১ হাজার মুরগী ভস্মিভূত
পাবনার সাঁথিয়ায় অগ্নিকান্ডে ১ হাজার মুরগী ভস্মিভূত

পাবনা প্রতিনিধি :: পাবনার সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামে শ্রক্রবার রাতে ওমর আলী নামক এক ব্যবসায়ির ব্রয়লার মুরগীর খামারে অগ্নিকান্ডে ১০০০ মুরগী পুড়ে ভস্মিভূত হয়েছে৷ এতে খামারীর প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷
সূত্রমতে জানা গেছে, সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের ওমর আলীর বাড়ীর ব্রয়লার মুরগীর খামারে শুক্রবার রাত প্রায় ১টার দিকে আকস্মিক আগুন লাগে৷ এসময় চিত্কার শুনে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়৷ আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষনে ১ হাজার মুরগী পুড়ে মারা যায়৷ এ ব্যাপারে খামার মালিক ওমর আলী জানান, তার খামারে ১ হাজার মুরগী ছিল৷ প্রতিটি মুরগীর ওজন হয়েছিল প্রায় ২ থেকে আড়াই কেজি ৷ বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ব্রয়লার মুরগীর খামার করেছিলেন তিনি৷ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানা গেছে৷ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান৷





বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা