শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামাতে শুমারী জরিপ কমিটির সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামাতে শুমারী জরিপ কমিটির সভা
মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামাতে শুমারী জরিপ কমিটির সভা

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৯মি.) লামা উপজেলা শুমারী জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জম্মের পর থেকে লামা উপজেলায় পরিসংখ্যান বিভাগের কোন কার্যক্রম নজরে আসেনি জনপ্রতিনিধিদের দাবী। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনকারীদের আগ্রাসনে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নষ্ট হয়ে চলাচলে স্থানীয়রা জন দুর্ভোগ পোহাচ্ছেন বলে মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

অাজ মঙ্গলবার পরিস্যংখান ব্যুরোর আওতাধীন ‘ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প’ এর ২য় পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলাসহ মোট ২৫টি জেলায় খানা তথ্যভান্ডার শুমারির চুড়ান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আগামী ৭-২৬ নভেম্বর-২০১৭ তারিখ পর্যন্ত সময়ে এ কার্যক্রম পরিচালনা করার কর্মপরিকল্পনা রয়েছে। শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী ১৫ থেকে ২৫ সেপ্টেম্বর-এর মধ্যে উপজেলা শুমারি জরিপ কমিটির সভার আয়োজন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

উপজেলা শুমারি জরিপ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি সহকারী কমিশনার সায়েদ ইকবাল, ভাইস চেয়ারম্যান আবু তাহের, শরাবান তহুরা, উপজেলা স্বা:প:প: কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, জম্মের পর থেকে লামায় পরিসংখ্যান বিভাগের কার্যক্রম নজরে আসেনি।

এসময় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন, উপজেলা নির্বাহী অফিসার।

মাসিক সাধারণ সভায় বক্তারা উপজেলা ব্যাপি বিভিন্ন ছড়া-খালের পয়েন্ট থেকে বালু উত্তোলনের বিরুদ্ধাচারণ করে বক্তব্যদেন। মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করে জনপ্রতিনিধিরা বলেন, সাম্প্রতিক সময়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের ফলে উপজেলার ফাঁসিয়াখালী, সরই, ফাইতং, আজিজ নগর ও গজালিয়ায় অনেকগুলো সড়ক ভেঙ্গে গেছে। বালু উত্তোলনের ফলে সড়ক নষ্ট হয়ে চলাচলে জনদুর্ভোগ বেড়েছে।

অপরদিকে কিছু কিছু স্থানে খালের ভাঙ্গন ও ব্রিজ কালভার্ট ধসে পড়ার উপক্রম দেখা দিয়েছে। লোহাগাড়া, চকরিয়া-ডুলহাজারা, পেকুয়া কেন্দ্রিক একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে লামা উপজেলার বিভিন্ন ছড়া-শাখা নদী ও খাল থেকে বালু উত্তোলন করে আসছে বলে জনপ্রতিনিধিরা অভিযোগ করেন।

এ ব্যপারে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ্বাসদেন উপজেলা প্রশাসন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)