মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রতিবাদ সভা
খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রতিবাদ সভা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) খাগড়াছড়িতে সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অবরোধ চলাকালে পিকেটারদের হাতে সাংবাদিক লাঞ্ছনাসহ সম্প্রতি সময়ে বিভিন্ন স্থানে সাংবাদিকদের লাঞ্ছনার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাগড়াছড়ির সাংবাদিক নেতৃবৃন্দরা।
আজ মঙ্গলবার বেলা ১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ূয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, বাংলাভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্ল বক্তব্য রাখেন।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে চেঙ্গী স্কোয়ার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শাহজাহানকে লাঞ্ছিত করা এবং গতকাল সোমবার হরতাল চলাকালে বিভিন্ন স্থানে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধানের প্রশাসনের কাছে দাবি জানান।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের