শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কার করা হলে বদলে যাবে সিলেটের পর্যটন খাত
প্রথম পাতা » ফটো গ্যালারী » সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কার করা হলে বদলে যাবে সিলেটের পর্যটন খাত
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কার করা হলে বদলে যাবে সিলেটের পর্যটন খাত

---সিলেট প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৫০মি.) পর্যটনের তীর্থস্থান সিলেট। নৈসর্গিক সৌন্দর্যের ঢালি সাজিয়ে বসে থাকা সিলেট দর্শনে প্রতিনিয়ত ছুটে আসেন পর্যটকরা। দেশ-বিদেশের পর্যটকদের পদভারে প্রায় সারা বছরই মুখরিত থাকে সিলেট।

দেশের পর্যটনখাতে সিলেটের রয়েছে বিশাল অবদান। কিন্তু বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে সিলেটের পর্যটনে এখন নেতিবাচক সুর। বিশেষ করে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের করুণ দশায় পর্যটকদের নাভিশ্বাস ওঠছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই আঞ্চলিক মহাসড়কটির সংস্কারকাজ শেষ হলে সিলেটের পর্যটনে নতুন হাওয়া বইবে।

পাহাড়, টিলা, হাওর, নদী, সবুজ নিসর্গ, ঝরনাধারা এসবকিছু মিলিয়ে পর্যটনের ভূস্বর্গ যেন সিলেট। প্রকৃতির অবারিত সৌন্দর্যের পালক সিলেটের পরতে পরতে। রূপ-সৌন্দর্যের ফল্গুধারায় রূপবতী সিলেটের মায়ায় প্রতিনিয়তই আটকা পড়ছেন পর্যটকরা।

সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে মানসম্মত হোটেল, মোটেল, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, রেস্টহাউজ গড়ে ওঠেছে। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার শোচনীয়তায় এখানকার পর্যটন সামনে এগোতে পারছে না বলে অভিমত সংশ্লিষ্টদের।

তাদের মতে, সিলেটের পর্যটন খাতের বিকাশে সিলেট-ভোলাগঞ্জ সড়কটি গুরুত্বপূর্ণ।

এ সড়ক দিয়েই দেশের বৃহৎ পাথর কোয়ারি ভোলাগঞ্জ, জল-পাথর-পাহাড়ের মিতালি বিছনাকান্দি, অপরূপ ঝরনার পাংথুমাই, দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলসহ বেশ কয়েকটি পর্যটন স্পটে যেতে হয়। কিন্তু প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অবস্থা শোচনীয়। ফলে পর্যটকরা এ পথ মাড়াতে চান না।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কজুড়ে বড় বড় গর্ত। সেসব গর্তে পানি জমে রীতিমতো পুুকুরের আকার ধারণ করেছে। পুরো সড়কটির কোথাও কার্পেটিংয়ের লেশমাত্র নেই। সড়কের অনেক স্থানেই কাদার ছড়াছড়ি, চাইলেই যে কেউ ধান গাছের চারা রোপণ করতে পারবেন! এ সড়কে বেশ কিছুদিন ধরে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ট্রাক ছাড়া অন্য কোন যানবাহন চলে না বললেই চলে।

সিলেট থেকে রিজার্ভেও এ সড়ক দিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস বা সিএনজি অটোরিকশা নিয়ে যেতে রাজি হন না চালকরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০১৪ সালের ১৪ মে সিলেট সফরে আসেন। সেদিন মন্ত্রী সিলেট-ভোলাগঞ্জ সড়ক পরিদর্শনে গিয়ে সড়কটিকে ‘ক্যান্সার আক্রান্ত’ বলে মন্তব্য করেছিলেন। সড়কটি সংস্কারে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার আন্দোলন হয়েছে। সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৬ সালের ৩১ মে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কটির সংস্কারে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর এবং ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়। প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়নে ব্যয় ধরা হয় ৪৪২ কোটি টাকা।

সড়ক উন্নয়নে সই হওয়া দু’টি প্যাকেজের আওতায় প্রায় ৩০ কিলোমিটার সড়ক বাঁধ, ১৩ কিলোমিটার সড়ক রিজিড পেভমেন্ট, ১৭ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট, একটি সেতু ও দু’টি কালভার্ট এবং প্রায় ৩০ কিলোমিটার ফুটপাতসহ ড্রেন নির্মাণ করার কথা। চুক্তি অনুযায়ী ৩৪ মাসের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার কথা। ২০১৬ সালের অক্টোবরে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে অনেকটা ঢিমেতালে সংস্কার কাজ চলছে।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের পর্যটনের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। তাই এর সংস্কার কাজে গতি থাকা প্রয়োজন। সড়কটি দ্রুত সংস্কার হলে সিলেটের পর্যটনের আরো বিকাশ ঘটবে।

এ ব্যাপারে সিলেটের গোয়াইনঘাটের উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে সিলেট-ভোলাগঞ্জ সড়কটি বেহাল। অনেক দেন দরবারের পর সড়কটিতে সংস্কার কাজ হচ্ছে।

এ কাজ দ্রুত শেষ করতে হবে। তাতেই সিলেটের পর্যটন খাত নতুন প্রান শক্তি লাভ করবে।





ফটো গ্যালারী এর আরও খবর

ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)