শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটির ঐতিহ্যবাহী সরকারী উচ্চ বিদ্যালয়ে ১টি মাত্র বাস ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়তে চরম অসুবিধা হচ্ছে (ভিডিওসহ)
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটির ঐতিহ্যবাহী সরকারী উচ্চ বিদ্যালয়ে ১টি মাত্র বাস ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়তে চরম অসুবিধা হচ্ছে (ভিডিওসহ)
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির ঐতিহ্যবাহী সরকারী উচ্চ বিদ্যালয়ে ১টি মাত্র বাস ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়তে চরম অসুবিধা হচ্ছে (ভিডিওসহ)


ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের আধুনিক শিক্ষাদান করার লক্ষে ১৮৬২ সালের অক্টোবর মাসে প্রথম প্রাথমিক বিদ্যালয প্রতিষ্ঠিত হয় চদ্রঘোনায় বোর্ডিং স্কুল নামে ৷ এ স্কুলটি দুইটি ক্লাশে বাংলা, ইংরেজী, চাকমা ও বার্মিজ পড়ানো হতো ৷ ১৮৬৯ সালে পার্বত্য চট্টগ্রাম জেলার অস্থায়ী জেলা সদর চন্দ্রঘোনা হতে সরিয়ে এনে রাঙামাটিতে স্থানান্তর করা হলে সে সময়ে বিদ্যালয়টিও রাঙামাটি সরকারি বোর্ডিং স্কুল নামকরণ করে রাঙামাটিতে প্রতিষ্ঠা করা হয় ৷ ১৮৭৩ সালে স্কুলটি মিডল ইংলিশ ( এম-ই) স্কুলে পরিনত হয় ৷ তৎকালিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে পালন করেন আবদুল হামিদ ভূঁইয়া ৷ সে সময় মিডল স্কুলে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হতো ৷ ১৮৯০ সালের ডিসেম্বর মাসে স্কুলটি উচ্চ ইংরেজী বিদ্যালয়ে (বর্তমান সরকারি উচ্চ বিদ্যালয়ে) উন্নীত হয় ৷ ১৮৯৩ সালে এ” স্কুল হতে ১ম ব্যাচের ছাত্র হিসেবে ২২ জন পরীক্ষার্থীরা কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অধীন এন্ট্রান্স (বর্তমানে এস.এস.সি) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৷ রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়টি পার্বত্য চট্টগ্রামের প্রথম উচ্চ বিদ্যালয়৷ দীর্ঘ পথ পরিক্রমায় অদ্যাবধি বিদ্যালয়টি স্বকীয় সাফল্য বজায় রেখে নাম জানা অজানা অনেক শিক্ষার্থীরা অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে বৃহত্তর পরিসরে দেশ ও সমাজে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করছেন ৷
বর্তমানে বিদ্যালয়টি দুই শিফ্টের ৷ প্রভাতি ও দিবা শাখা ৷ শিক্ষক-কর্মচারি সংখ্যা প্রভাতি শিফ্টে একজন সহকারি প্রধান শিক্ষক ও ২৫ জন সহকারি শিক্ষক ৷ দিবা শিফ্টে একজন সহকারি প্রধান শিক্ষক ও ২৫ জন সহকারি শিক্ষ ক৷ উভয় শিফ্ট ও বিদ্যালয়ের সকল কার্যাবলী ০১ জন প্রধান শিক্ষক পরিচালনা করেন৷ বর্তমানে প্রাতঃ শিফ্টে ১৭ জন ও দিবা শিফ্টে ১৯ জন শিক্ষক কর্মরত আছেন ৷ তাছাড়া উচ্চমান সহকারী ০২ জন, অফিস সহকারী ০২ জন (একজন প্রেষণে অন্যত্র কর্মরত) ও এম.এল.এস.এস ০৫ জন৷ বেসরকারি খাতে ০৩ জন এম.এল.এস.এস কর্মরত আছেন ৷

---

বিদ্যালয়ে সহ-শিক্ষা চালু রয়েছে ৷ প্রভাতি শাখায় ৮ টি ও দিবা শাখায় ১০ টি সেকশন আছে ৷ প্রভাতি শিফ্টের সেকশন সমূহ হলো : তৃতীয় , চতুর্থ , পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম৷ দিবা শিফ্টের সেকশন সমূহ হলো: ষষ্ঠ- ক, ষষ্ঠ- খ, সপ্তম- ক, সপ্তম- খ, অষ্টম- ক, অষ্টম- খ, নবম- ক, নবম- খ, দশম- ক ও দশম- খ৷ মোট শিক্ষার্থী সংখ্যা ১১৮২ জন ৷ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপূস্তক বোড কর্তৃক নির্ধারিত কাঠামো অনুযায়ী দৈনিক শ্রেণি ব্যপ্তি ও সংখ্যা নির্ধারন করা আছে ৷ তাছাড়া বিদ্যালয়ের ফলাফল উন্নয়ন করতে অতিরিক্ত ক্লাশেরও ব্যবস্থা করা আছে ৷ নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ আছে ৷
ছাত্র-ছাত্রীদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে শরীর চর্চার গুরুত্ব রয়েছে ৷ দৈনন্দিন কার্যক্রমের পূর্বে শিক্ষার্থীদের সাথে সকল শিক্ষক- শিক্ষিাকাদের বিদ্যলয় ও শিক্ষা সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত জ্ঞানমূলক বক্তব্য প্রদান করা হয় প্রাত্যহিক সমাবেশে ৷ উভয় শিফটে দিনের কর্মসূচীর প্রস্তুতি লগ্নে শিক্ষার্থীরা শ্রেণি অনুযায়ী সারিবদ্ধভাবে বিদ্যালয় চত্বরে অবস্থান নেয় ৷ প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে শরীর চর্চা শিক্ষকের তত্ত্বাবধানে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনা ও শরীর চর্চার মধ্য দিয়ে দৈনিক বিদ্যালয় কর্মসূচীর সূচনা হয় ৷ সমাবেশে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরত্বপূর্ণ বিষয়ের ঘোষনা , সম-সাময়িক বিষয় ও শিক্ষার বিভিন্ন দিকের উপর উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে থাকেন ৷
বদলী ও অবসরজনিত কারণে প্রতিবছরই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের অনেক পদ শুন্য থাকে ৷ এতে সুষ্ঠ পাঠদান ও শ্রেনি কার্যক্রমের ব্যাঘাত ঘটে ৷ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শুন্য পদ পুরণের আশ্বাস পাওয়া গেছে ৷

বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগুলোর আধুনিকায়নের উদ্যোগ নে’য়া জরুরী৷ ঐতিহ্যবাহী এই বিদ্যালয় জাতিকে উপহার দিয়েছে অনেক সুযোগ্য সন্তান৷ সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলের সুদৃষ্টি এর বিদ্যালয়ের ঐতিহ্যকে বেগবান করবে আশা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা ৷

বিদ্যালয়ের প্রয়োজনের তুলনায় আসবাবপত্রের ঘাটতি রয়েছে৷ এতে ক্লাস ও বিভিন্ন পরীক্ষা পরিচালনায় অসুবিধায় পড়তে হয়৷ উর্দ্ধতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করা হয়েছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগই পারে এ ঘাটতি পূরণ করতে৷

অবস্থানগত কারণে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদেরকে বাসের উপর নির্ভর করতে হয়৷ যদিও বিদ্যালয়ে একটি বাস রয়েছে৷ কিন্তু সেটি ছাত্র-ছাত্রীদের প্রয়োজনের তুলনায় অনেক কম৷ তাই রিজার্ভবাজার - পুলিশ লাইন - তবলছড়ি সড়কটিতে যদি সিএনটি ট্যাক্সি সার্ভিস চালু করা যায় তাহলে ছাত্র-ছাত্রীদের যাতায়তে অসুবিধা দুর হত৷

বিদ্যালয়ের প্রতিবন্ধকতাগুলোকে ক্রমাম্বয়ে সমাধানের ব্যাপারে বিদ্যালয় প্রশাসন সজাগ ও তত্‍পর আছে৷ আশাকরি এ সকল প্রতিবন্ধকতাগুলোকে আমাদের মেধা, দক্ষতা, সহযোগীতা ও উদ্যোগী মনোভাব নিয়ে সমাধান করবো৷ প্রতিবন্ধকতাগুলো আমাদের দুর্বল করে না
২১ ডিসেম্বর, ২০১২ সালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪৪তম প্রধান শিক্ষক হিসাবে উত্তম খীসা যোগদান ৷ উত্তম খীসা তার শিক্ষা জীবণ শুরু করেন প্রাইমারী শিক্ষা কাপাশগোলা প্রাইমারী বিদ্যালয়, চকবাজার, চট্টগ্রাম৷ প্রর্বত্তক বিদ্যা পীঠ, চট্টগ্রাম হতে ১৯৮৯ সালে এস.এস.সি৷ হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম হতে ১৯৯১ সালে এইচ.এস.সি৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৪ সালে বি.বি.এ(সম্মান) ও ১৯৯৫ সালে এম.বি.এ(হিসাববিজ্ঞান)(১৯৯৭ সালে অনষ্ঠিত) ডিগ্রী অর্জন করেন ৷ ১৯৯৮ সালে প্রাইভেট চাকুরীর মাধ্যমে কর্মজীবন শুরু করেন৷ সানম্যান গ্রুপ, ইয়ংওয়ান ইন্টারন্যাশনাল চট্টগ্রাম চাকুরী৷ ২০০২ সালে সহকারী শিক্ষক হিসেবে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন৷২০১০ সালে বি.সি.এস(সাধারণ শিক্ষা) ক্যাডারে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষক পদে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন৷ তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারাতে ১৯৭৩ সালে জন্ম গ্রহন করেন। তাঁর মাতার নাম সন্ধ্যা রাণী খীসা ও পিতার নাম হরিপদ খীসা।

আপলোড : ২৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সকাল ১০. ৩০ মিঃ





রাঙামাটি এর আরও খবর

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই
রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা

আর্কাইভ