বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ নিহত-১
পার্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ নিহত-১
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০২মি.) দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেন ও কাভার্ট ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত চালক আহত হয়েছে।
আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে পৌছালে সেখানে একটি কাভার্ডভ্যান রেল ক্রোসিং পার হওয়ার সময় এ দূর্ঘটনার স্বীকার হয়।
কিছুক্ষণ পরে রেল লাইনে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটির সাথে আবারো খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। পরে পার্বতীপুর-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে ক্রসিং এর লাইনম্যান আজিজুল পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় একটি তেলবাহী ট্রেনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে কাভার্ট ভ্যানের শ্রমিক নিহত হয়। আহত হয় আবুল কালাম। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি বিকল হয়ে ট্রেন লাইনের উপরে পড়ে থাকে। পরে ভোর পৌনে ৬টায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসলে আবারও সংঘর্ষ হয়। ট্রেনটি আটকা পড়লে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সড়ে ৯টায় আবারো স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বড়পুকুরিয়া রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে মাল বোঝাই অবস্থায় নীলফামারী যাচ্ছিলো।
নিহত কাভার্ট ভ্যানের হেলপার নীলফামারী জেলা শহরের আজিজুল ইসলামে ছেলে বিপ্লব (২৬)। আহত চালক আবুল কালাম (৩০) গুরুতর আহত অবস্থায় এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়িও নীলফামারী জেলায়।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার আফিসার ইনচার্জ (ওসি) মীর মনিরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকালে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।





পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা