বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » সাপাহারে বিনামূল্যে ফাইটার কক বিতরণ
সাপাহারে বিনামূল্যে ফাইটার কক বিতরণ
নওগাঁ প্রতিনিধি:: (২৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৯মি.) নওগাাঁর সাপাহারে বিনামূল্যে ফাইটার কক ও আঁচিল মুরগী বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বিডিও) এর ক্লাইমেট প্রকল্পের উদ্যোগে ২ টি আঁচিল মোরগ যার মূল্য ১৪হাজার(ফাইটার কক) ও ৮ টি আঁচিল জাতের মুরগী যার মূল্য ২০ হাজার(অর্জিনাল) মোট ৩৪ হাজার টাকার ফাইটার কক কলমুডাঙ্গা রিফ্লেকশন একশন সার্কেল ও জয়দেবপুর রামাশ্রম লোককেন্দ্র’র সভাপতি এবং খামারী মোসা. রফিনা বেগমের নিকট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিডিও’র প্রোগ্রাম অফিসার সামসুল আলম, সহযোগি প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র,একাউন্টেডেন্ট জাহাঙ্গীর আলম প্রমূখ।
উল্লেখ্য ২০১৩ সাল থেকে এ প্রকল্প আঁচিল মোরগ (ফাইটার কক) এবং গলাছিলা মুরগীর ক্রস ব্রিডিং এর মাধ্যমে মুরগীর নতুন জাত উদ্ভাবনের গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই মোরগ-মুরগীগুলো বিতরণ করা হয়। এ নতুন জাত উদ্ভাবনের বিশেষত্ব হচ্ছে-একেকটি প্রাপ্ত বয়স্ক আঁচিল মোরগ ওজনে প্রায় ৬/৭ কেজি হয়, খরা সহিষ্ণু এবং নিজেদের বন্য প্রাণির আক্রমন থেকে রক্ষা করতে সক্ষম। অন্যদিকে গলাছিলা মুরগী দেশী মুরগীর চাইতে আকারে বড়, খরা সহিষ্ণু এবং যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তাই এ দুইয়ের মাধ্যমে নতুন জাত মোরগ বরেন্দ্র এলাকার জন্য এক দিগন্তের সূচনা করবে। তাতে একদিকে যেমন সুস্বাদু মাংসের চাহিদা যেমন মিটবে তেমনি এ মুরগীর খামার করে তৃণমূল পর্যায়ের নারীরাও আর্থিকভাবে লাভবান হবেন।





আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব