শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » মারাত্মক ঝূঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম
প্রথম পাতা » সকল বিভাগ » মারাত্মক ঝূঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম
শনিবার ● ৬ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মারাত্মক ঝূঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

---সিলেট প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৩মি) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ১ নং চককোনাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝূঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম, এমনকি মারাত্মক ঝুকির মাধ্যে রয়েছে বিদ্যালয়ের প্রবেশমুখ, যেখান দিয়েই বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের আসা যাওয়া। এমনকি এক ক্লাস থেকে অন্য ক্লাসেও যেতে হয় এই ঝুকিপুর্ন ভবনের নিচ দিয়ে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিপদ জনক ফাটল। সম্প্রতি সময়ে তা মারাত্মক আকার ধারণ করেছে। ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন আতংকের মাধ্যে। শিশু সন্তানদের স্কুলে পাঠিয়ে অভিভাবকদের সময় কাটে আতংক আর উৎকন্ঠার মাধ্যে।

ভবনের ছাদ থেকে খসে খসে পড়ছে আস্তরণ। দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাঁটল। বর্ষার সময় পড়ছে অঝোরে বৃষ্টির পানি । তারই মাঝে এই ভবনে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। কিন্তু আতংকের কারনে শিক্ষার্থীরা পাঠ গ্রহনে মনোনিবেশ করতে পারছে না, শিক্ষকদের মনেও ভয় কখন জানি কি হয়। ফলে শিক্ষার পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে।

১ নং চককোনাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩২৫ জন। পাঠদানের ক্লাসরুম কম। ঝূঁকিপূর্ণ ভবনসহ বিদ্যালয়ে আরো দুটি ভবন রয়েছে। ক্লাস রুম কম থাকায় ৩২৫ জন শিক্ষার্থীকে একই সাথে পাঠদান দেয়া খুবই কঠিন।

ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করতে ২০১৫ সালে উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে আবেদন করা হয়েছিলো। ২০১৭ সালে উপজেলার মাসিক সম্মন্বয় সভায় ভবনটি নিলাম করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এখনো ভবনটি সরানো হয়নি। ভবনটি দ্রুত ভেঙ্গে ফেলা হলে শিক্ষার্থীরা ঝূঁকিমুক্ত হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী জানান, ভবনটি মারাত্মক ঝূঁকিপূর্ণ। এই ভবনের নিচ দিয়েই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের একক্লাস থেকে অন্য ক্লাস রুমে যেতে হয়। বিভিন্ন সময় এই ভবনের ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন। ভবনটি সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি।

পঞ্চম শ্রেণীর এক ছাত্রী বলে, এই ভবনের নিচ দিয়ে যাওয়ার সময় আমরা দৌড় দেই। ভয় থাকে কখন জানি ছাদ থেকে সিমেন্টের টুকরো মাথায় ভেঙ্গে পড়ে। এরপরও মাঝে মাঝে ছাদ থেকে সিমেন্টের টুকরো পড়ে আঘাত পাই।

এলাকার সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন বলেন, বিদ্যালয়ের ঝূঁকিপূর্ণ ভবনের কারণে অঘটন ঘটার আশংকা রয়েছে। ভবনটি সরাতে আমি স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিনের সাথে কথা বলেছি। দ্রুত ভবনটি সরাতে তিনি শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান এ প্রসঙ্গে বলেন, এমপি সেলিম উদ্দিন স্যার আমাকে বিদ্যালয়টির বিষয়ে বলেছেন। আমরা দ্রুতই ব্যবস্থা গ্রহনের জন্য ব্যবস্থা নিচ্ছি।





সকল বিভাগ এর আরও খবর

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান

আর্কাইভ