শনিবার ● ৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসহ চিকিৎসা ভাতা প্রদান
ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসহ চিকিৎসা ভাতা প্রদান
ঝালকাঠি প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রতিবন্ধী শিশুদের হাতে নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সহায়তার জন্য ১৫ জনকে পাঁচ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা এবং ৬২জনকে শিক্ষা সহায়তার জন্য ছয় লাখ ২০০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এক সময় প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখা হতো। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে তাদের প্রতি বিশেষ নজর দিয়ে ভাতা প্রদানসহ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। এখন আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বিভিন্ন ক্ষেত্রে তারাও অবদান রাখছে। এখন আর কেউ অভুক্ত থাকছে না। প্রতিবন্ধীদের মূল স্রোতে নিয়ে আসার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন সেখ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।





সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল