শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে অটিস্টিক উন্নয়ন সংস্থা
প্রথম পাতা » নওগাঁ » প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে অটিস্টিক উন্নয়ন সংস্থা
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে অটিস্টিক উন্নয়ন সংস্থা

---নওগাঁ প্রতিনিধি :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৮মি.) নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত অঞ্চল পারইল ইউনিয়ন। এই ইউনিয়নের একটি গ্রাম কামতা-ভান্ডারগ্রাম। এই গ্রামে ব্যক্তি উদ্যোগে অসহায় ও গরীব শিশুদের বিনামূল্যে পাঠদান করার জন্য গড়ে তোলা হয়েছে মরহুম আজাহারুল ইসলাম মৃধা পাঠদান কেন্দ্র। এই পাঠদান কেন্দ্রে প্রাক-প্রাথমিক পর্যায়ে গ্রামের অসহায় ও গরীব শিশুদের বিনামূল্যে পাঠদান করানোসহ শিক্ষার সকল উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রত্যন্ত এই অঞ্চলে খেটে খাওয়া গোত্রের মানুষদের বসবাস বেশি। এই অঞ্চলের খেটে খাওয়া দিনমজুরের ঘরের সন্তানরা পরিবারের উদাসীনতার কারণে বিদ্যালয়ে না গিয়ে ভবঘুরে দিনকাটায়। এই সব শিশুদের ও তার বাবা-মাকে বুঝিয়ে বিদ্যালয় মুখি করার উদ্দেশ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষাদান করানো হয় এই মরহুম আজাহারুল ইসলাম মৃধা পাঠদান কেন্দ্রে। রফিজান প্রতিবন্ধি ও অটিস্টিক উন্নয়ন সংস্থার উদ্যোগে গত ২০১৬ সালে গড়ে তোলা হয়েছে এই পাঠদান কেন্দ্রটি। বর্তমানে এই কেন্দ্রে ৩০জন গরীব ও অসহায় শিশু প্রতিদিন প্রাক-প্রাথমিক পর্যায়ের পাঠ গ্রহণ করছে। একজন শিক্ষিকা মায়ের ভালোবাসা দিয়ে পাঠদান করান এই কেন্দ্রে আসা শিশুদের। এই কেন্দ্রের পাঠগ্রহণ শেষ করে শিশুরা খুব সহজেই মুল ধারার প্রাথমিক শিক্ষায় প্রবেশ করতে পারবে। বিগত বছরে এই কেন্দ্র থেকে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষা শেষ করে ৩০জন গরীব ও অসহায় শিশু বর্তমানে কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন করছে। শুধু প্রাথমিক পর্যায়ে নয় এখানে শিশুদের আরবী, নূরানী কোরআন ও নামায শিক্ষাও প্রদান করা হয় বিনামূল্যে। এপর্যন্ত এই কেন্দ্র থেকে ১৫জন শিশুকে নূরানী কোরআন শিক্ষা প্রদান করে তাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে। শিশুদের পাশাপাশি এলাকার অনেক বয়স্ক মানুষরাও এই কেন্দ্র থেকে বিনামূল্যে আরবী, নূরানী কোরআন ও নামায শিক্ষা গ্রহণ করছে। এই সংস্থা এলাকার অসহায় ও গরীব মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে দীর্ঘদিন যাবত। এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার উদ্দেশ্যে বছরে একাধিকবার আয়োজন করা হয় ফ্রি চিকিৎসার। এলাকার প্রতিবন্ধিদের মাঝে শিক্ষার আলো পৌছে দেওয়ার জন্য এই সংস্থ্যার নামে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে রফিজান প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে এলাকার শতাধিক প্রতিবন্ধি শিক্ষার্থীরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে। এখন আর এই গ্রামে সকালে কোন শিশুকে রাস্তায় কিংবা কোন উঠানে খেলা করতে দেখা যায় না। সকালে শিশুদেরকে বইয়ের ব্যাগ নিয়ে এই শিক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়। এই কেন্দ্রেই এই সব শিশুদের পড়ালেখা হাতে খড়ি দেওয়া হয় ।
রফিজান প্রতিবন্ধি ও অটিস্টিক উন্নয়ন সংস্থ্যার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: আফজাল হোসেন বলেন, আমার এই গ্রাম ও তার আশপাশের গ্রামগুলোতে অনেক গরীব ও অসহায় মানুষের বসবাস। যাদের অধিকাংশই খেটে খাওয়া দিনমজুর। এই সব পরিবারের অনেকেই সন্তানকে বিদ্যালয় মুখি না করে শিশু বয়সেই সন্তানদের অর্থ আয়ের পথে নিয়ে যায়। আবার অনেকের সামর্থ না থাকার করণে সন্তানদের শিক্ষা প্রদান করতে পারে না। আমি এই সব অবহেলিত মানুষের কথা চিন্তা করে আমার মায়ের নামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছি। যাতে করে এই অঞ্চলের কোন গরীব, অসহায় ও প্রতিবন্ধি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। কোন মানুষ চিকিৎসার অভাবে মারা না যায়। কোন শীতার্থ মানুষ যেন শীত বস্ত্রের অভাবে শীতে না কাঁদে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। সরকারের একার পক্ষে সমাজকে আমূল পরিবর্তন করা সম্ভব নয়। এই রকম মানুষরা এগিয়ে আসলে সমাজকে অতি সহজেই পরিবর্তন করা সম্ভব। সরকারের কোন সহযোগিতা যদি আফজাল সাহেব নিতে চান তাহলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)