শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে মদ ও গাজাসহ গ্রেফতার-৩
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে মদ ও গাজাসহ গ্রেফতার-৩
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে মদ ও গাজাসহ গ্রেফতার-৩

---ময়মনসিংহ অফিস :: (২৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৬মি.) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ,গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে এবং গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৩ জন গ্রেফতার করেছে।

ডিবি’র অভিযানে নেত্রােকাণা জেলার দুর্গাপুর উপজেলার আরাপাড়া গ্রামের হেমেন্দ্র সাংমা ও ময়মনসিংহ সদরের ভাটিঘাগড়া গ্রামের শফিকুল ইসলামকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে ভারতে তৈরি ২০ বোতল মদ (হুইসকি) ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, ডিবি’র ওসি আশিকুর রহমানের নির্দেশে এসআই মলয় চক্রবর্তী, এসআই আঃ জলিলসহ অন্যান্যরা সোমবার ভোররাতে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ এলাকার চরঝাউগড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী হেমেন্দ্র সাংমাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ (হুইসকি) উদ্ধার করা হয়।

এছাড়া এসআই আক্রাম হোসেন ও এএসআই আতিকুর রহমান অপর এক অভিযানে সদর উপজেলার ভাটিঘাগড়া এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় অপর গাঁজা ব্যবসায়ী রফিকুল পালিয়ে যায়। অভিযানে গ্রেফতারকৃতদের বাড়ী থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মদ ও গাঁজার আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা।

ডিবির ওসি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতীয় মদ ও গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের নামে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। পরে মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ সোমবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তপন মন্ডল ও পরোয়ানাভুক্ত হেলাল উদ্দিন, মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

গফরগাঁওয়ের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)