বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » চট্টগ্রাম মহানগর আ’লীগের সভাপতি’র সাথে শ্রমিক লীগ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত
চট্টগ্রাম মহানগর আ’লীগের সভাপতি’র সাথে শ্রমিক লীগ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত
চট্টগ্রাম প্রতিনিধি :: (৪ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৪৪মি.) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫ টায় নগরীর পল্টন রোডস্থ মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরীর বাসভবনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মাহতাব উদ্দিন চৌধুরীর সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
এ সময় সৌজন্যে সাক্ষাতকালে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়তে সকল শ্রেনি পেশার জনসাধারনকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শ্রমিক জনগোষ্ঠির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময়কালে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৌস জামান মুকুল, সহ-সভাপতি মো. আবদুল কাদের, মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. কালিম শেখ ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবর আলী প্রমুখ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মাহতাব উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬