শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট প্রেসক্লাব
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট প্রেসক্লাব
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট প্রেসক্লাব

---সিলেট প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) সিলেটের আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেন, আদালতের মত সুরক্ষিত আঙ্গিনায় সাংবাদিকদের উপর এমন ঘৃন্য হামলা দুঃখজনক ও লজ্জাজনক।

এসময় তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সিলেটের আদালত এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হন যমুনা টিভির সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল, দৈনিক যুগান্তর ও দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মামুন হাসান।

পাথর কোয়ারিতে শ্রমিক মৃত্যুর মামলায় হাজিরা দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিলেট আদালতে আসেন।

এসময় আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে লিয়াকত বাহিনীর সদস্যরা সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে তারা আহত হন। এছাড়া তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।

আহত নিরানন্দ পাল এর অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)