শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি রাঙ্গাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি রাঙ্গাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্
বুধবার ● ১১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি রাঙ্গাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্

---ষ্টাফ রিপোর্টার :: (২৮ চৈত্র ১৪২৪ বাঙলা বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) কালের আবর্তে বৈশাখের শুভ সূচনাকে স্বাগত জানানোর মাধ্যমে বিগত ২৪ বছরের ন্যয় এ বছরও রাঙামাটির মাঝেরবস্তী বাংলা নববর্ষ উদযাপন পরিষদের ২৫ বছর পূর্তী (রজত জয়ন্তী) উদযাপনের লক্ষ্যে বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে চলছে মাঠ সংস্কার ও মঞ্চ নির্মানের কাজ।
আজ ১১এপ্রিল বুধবার সকালে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান স্থলের মঞ্চ তৈরির কাজ পরিদর্শনে যান নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, বরুন বিকাশ দেওয়ান’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় মাঝেরবস্তী বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক নিরুপম ত্রিপুরা, অর্থ সম্পাদক সুমন বিকাশ ত্রিপুরা, সদস্য সচিব অপু শ্রীং লেপচা’সহ কমিটির অন্যান্য সদসরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা স্মৃতি বিকাশ ত্রিপুরা জানান, গত ২৪ বছর আগে যে চেতনা নিয়ে আমরা এ অনুষ্ঠান শুরু করেছিলাম সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ করা। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে যেহেতু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস সেহেতু ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাংলাদেশের অপরাপর সংষ্কৃতির একটা সম্মিলন ঘটিয়ে সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ নিশ্চিত করাটাই ছিল আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে সকল জাতি গোষ্ঠীর সম্মিলন ঘটিয়ে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে এবং এটার পাশপাশি সারা বাংলাদেশের সংস্কৃতির সম্মিলন ঘটিয়ে আমরা যাতে একটি আলোকিত বাংলাদেশ বিনির্মান করতে পারি এটাই এ সংগঠনটি কামনা করে। আমরা মনে করি আমাদের উদ্দ্যেশ্য অনেকাটা সফল হয়েছে।
নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা অমিত চাকমা রাজু বলেন, পার্বত্য অঞ্চলে বিজু ও নববর্ষ উপলক্ষে এ সংগঠনটি বিগত ২৪ বছর ধরে এ অনুষ্ঠানটি করে আসছে। এটাকে অনুস্মরন করে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করছে। সেজন্য আমি মনে করি আমরা সফল হয়েছি।
নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক নিরুপম ত্রিপুরা বলেন, এবারের অনুষ্ঠানে বাংলাদেশের ব্যান্ড দলকে জয়প্রিয় করার ক্ষেত্রে যে ব্যান্ড দলগুলোর অবদান রয়েছে তাদের মধ্যে সোলস এর অন্যতম। এ অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা এবারে সোলসকেই আনছি। আশা রাখছি এ ব্যান্ড দলটি আগত দর্শকদের মনের প্রত্যাশা অনুযায়ী সঙ্গীত পরিবেশন করবে।
নববর্ষ উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুমন বিকাশ ত্রিপুরা বলেন, বিগত ২৪ বছর ধরে এ অনুষ্ঠানটি সফলতার সাথে করে করে আসছি। এটি এখন আমাদের ঐতিহ্যে পরিনত হয়েছে। এটি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রানের মিলন মেলাতে রূপ নেয়। এই ঐতিহ্যকে ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব অপু শ্রীং লেপচা বলেন, ইতোমধ্যে মাঠ সংস্কার ও মঞ্চ নির্মানের কাজ সুষ্ঠভাবে চলছে। তিনি বলেন, রাঙামাটি বাসি আমাদের এই অনুষ্ঠানটিকে ঘিরে অনেক কিছুই প্রত্যাশা রাখে। কারণ রাঙ্গামাটিতে নববর্ষে ব্যান্ড দলের আগমন এই সংগঠনটিই শুরু করেছিল। আমরাও তাদের প্রত্যাশা পূরনের চেষ্ঠা করছি। অনুষ্ঠানটি সফল করতে তিনি জেলা ও পুলিশ প্রশাসন এবং সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক’সহ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ, বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে সংগঠনটি ২রা বৈশাখ সকালে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে মাঝেরবস্তী শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি ও যেমন খুশী তেমন সাজো, পান্তা ভাত বিতরণ, বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানে পাহাড়ী শিল্পীদের ঐতিবাহী নৃত্য এবং শেষে সঙ্গীত পরিবেশন করে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)