শনিবার ● ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খেলা » নওগাঁয় শুরু হয়েছে জেলা হ্যান্ডবল লীগ
নওগাঁয় শুরু হয়েছে জেলা হ্যান্ডবল লীগ
নওগাঁ প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৮মি.) যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখার প্রয়াসে আজ শনিবার বিকালে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে জেলা হ্যান্ডবল লীগ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ শিল্প ও বাণিজ্য সমিতির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ।
লীগে জেলার ১৬টি হ্যান্ডবল দল ৪টি গ্রুপে অংশগ্রহণ করছে। আগামী ৯ মার্চ লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রথম ভেন্যুতে অংশগ্রহণ করে রাজ স্মৃতি বোয়ালিয়া ও রিলেশন ক্লাব দল এবং দ্বিতীয় ভেন্যুতে অংশগ্রহণ করে সাইকুল স্মৃতি সংসদ ও সাত্তার স্মৃতি সংসদ দল।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল