শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
শনিবার ● ২৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

---সিলেট প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মি.) জকিগঞ্জ থানার বারঠাকুরী ইউনিয়নের খাসিরচক গ্রামের মিজানুর রহমান খোকন (১৮) নিখোঁজের ১৫ দিন পর তার লাশ ধানক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার পিতা মৃত জামাল উদ্দিন জামু, সে পেশায় শ্রমিক।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাঘপাড়া এলাকার একটি ধানক্ষেতের পাশে স্থানীয়রা মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি একটি লাশ দেখতে পান। পরে বিষয়টি আমাকে জানানো হলে আমি ঘটনাস্থলে গিয়ে বস্তার মধ্যে লাশ নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেই। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুতে রাখা লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর প্রথম দিকে পরিচয় সনাক্ত করতে না পারলেও পরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত খোকনের বড় ভাই বাহার উদ্দিন জানান, ১৫দিন ধরে খোকন নিখোঁজ ছিল। শুক্রবার সন্ধ্যা রাতে বাঘপাড়া এলাকায় বস্তাবন্দি একটি লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি যান। সেখানে গিয়ে লাশটি তার ভাইয়ের বলে নিশ্চিত হন।

স্থানীয়রা জানান, লাশ যেখানে পুতে রাখা হয়েছে এর পাশে একটি ওড়না ফেলে রাখা। ধারণা করা হচ্ছে ওড়না দিয়ে যুবকের মৃত্যু নিশ্চিত করে অজ্ঞাতরা লাশ বস্তাবন্দি করে পুতে রাখে। এ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করতে এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)