সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে চাঞ্চল্যকর অজ্ঞাত মহিলা হত্যাকান্ডের ঘটনায় স্বামীসহ গ্রেফতার-১
আত্রাইয়ে চাঞ্চল্যকর অজ্ঞাত মহিলা হত্যাকান্ডের ঘটনায় স্বামীসহ গ্রেফতার-১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গলা কাটা অজ্ঞাত মহিলা লাশের পরিচয় মিলেছে। সেই সাথে পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। নিহত জুলেখা খাতুন (৩০) নওগাঁ সদর থানার গোপাই গ্রামের মানিক প্রামানিকের মেয়ে।
গ্রেফতারকৃতরা হলো, নিহত জুলেখা খাতুনের স্বামী মান্দা উপজেলার চকবালু গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত নুরুল রাজাকারের ছেলে মোজাম্মেল হক (৫২)।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মৃত জুলেখার বাবা মানিক প্রামানিক বিভিন্ন পত্রিকায় ছবিসহ প্রকাশিত সংবাদের ভিত্তিতে আত্রাই থানায় এসে ছবি ও পড়নের কাপড় দেখে তার মেয়েকে সনাক্ত করে। এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে চকবালু গ্রামের জনাব আলীর ছেলে বেলাল হোসেন (৩২) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (৬৫) কে গ্রেফতার করে।
মামলার এজাহারে জানা যায়, গত ২০ ডিসেম্বর জুলেখা খাতুনের (৩০) গলা কাটা লাশ উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর গ্রামের ৩নং ব্রিজের পার্শ্বে ডোবায় পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে হত্যা মামলা রজু করে।
এবিষয়ে আত্রাই থানা ওসি মো. মোবারক হোসেন বলেন, নিহত জুলেখা খাতুনের স্বামী বেলাল হোসেন ও মোজাম্মেল হক নামে দুইজনকে এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আশা করি শিঘ্রয় প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।





আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন