শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে প্রার্থীজটে মহাজোট
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে প্রার্থীজটে মহাজোট
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-৩ আসনে প্রার্থীজটে মহাজোট

---গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিতকৃত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনটি মহাজোট থেকে উন্মুক্ত রাখায় এ আসনে লড়ছেন একাধিক প্রার্থী। ফলে প্রার্থীজটে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা। এ আসনটিতে ইতোমধ্যে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মহাজোটভূক্ত তিনটি দলের তিন প্রার্থী ভোটযুদ্ধে মাঠে লড়ছেন। মহাজোটের প্রার্থীরা হলেন- সাদুল্যাপুর উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, জাপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ও জাসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি। মহাজোটের পরিচয়ে এই তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কারনে তারা এখন একে অপরের প্রতিপক্ষ হয়ে ভোট যুদ্ধে রয়েছেন। এরফলে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা। সেইসাথে সাধারণ ভোটাররাও পড়েছেন বিপাকে।
নির্বাচনি এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনিত প্রার্থী ডা. ইউনুস আলী সরকার নির্বাচিত হওয়ার পর এ এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন করেছেন। তাই এ আসনে মহাজোটের একাধিক প্রার্থী থাকলেও ভোটারদের সমর্থনে অনেকটাই এগিয়ে আছেন নৌকা প্রতীক প্রার্থী ডা. ইউনুস আলী সরকার।
এদিকে ডা. ইউনুস আলী সরকারের বিপরীতে মহাজোটের অপর দুই প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ও এসএম খাদেমুল ইসলাম খুদি মরিয়া হয়ে উঠেছেন। ভোটের মাঠে কেউই হাল ছাড়তে নারাজ।
অপরদিকে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এ আসনে মনোনয়নপত্র দাখিল করলেও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করে নেন তিনি। এরফলে ফাঁকা মাঠে গোল দিতে পারে মহাজোট প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। এমনটাই মন্তব্য করছেন কিছু সংখ্যাক ভোটার।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এরমধ্যে সাদুল্যাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারনে গাইবান্ধা-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশে গত ২৩ ডিসেম্বর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গাইবান্ধা আব্দুল মতিন পুনঃতফসিল ঘোষণা করেন। এ তফসিল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)