শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে প্রার্থীজটে মহাজোট
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে প্রার্থীজটে মহাজোট
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-৩ আসনে প্রার্থীজটে মহাজোট

---গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিতকৃত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনটি মহাজোট থেকে উন্মুক্ত রাখায় এ আসনে লড়ছেন একাধিক প্রার্থী। ফলে প্রার্থীজটে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা। এ আসনটিতে ইতোমধ্যে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মহাজোটভূক্ত তিনটি দলের তিন প্রার্থী ভোটযুদ্ধে মাঠে লড়ছেন। মহাজোটের প্রার্থীরা হলেন- সাদুল্যাপুর উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, জাপার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ও জাসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি। মহাজোটের পরিচয়ে এই তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কারনে তারা এখন একে অপরের প্রতিপক্ষ হয়ে ভোট যুদ্ধে রয়েছেন। এরফলে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা। সেইসাথে সাধারণ ভোটাররাও পড়েছেন বিপাকে।
নির্বাচনি এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনিত প্রার্থী ডা. ইউনুস আলী সরকার নির্বাচিত হওয়ার পর এ এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন করেছেন। তাই এ আসনে মহাজোটের একাধিক প্রার্থী থাকলেও ভোটারদের সমর্থনে অনেকটাই এগিয়ে আছেন নৌকা প্রতীক প্রার্থী ডা. ইউনুস আলী সরকার।
এদিকে ডা. ইউনুস আলী সরকারের বিপরীতে মহাজোটের অপর দুই প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ও এসএম খাদেমুল ইসলাম খুদি মরিয়া হয়ে উঠেছেন। ভোটের মাঠে কেউই হাল ছাড়তে নারাজ।
অপরদিকে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এ আসনে মনোনয়নপত্র দাখিল করলেও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করে নেন তিনি। এরফলে ফাঁকা মাঠে গোল দিতে পারে মহাজোট প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। এমনটাই মন্তব্য করছেন কিছু সংখ্যাক ভোটার।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এরমধ্যে সাদুল্যাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারনে গাইবান্ধা-৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশে গত ২৩ ডিসেম্বর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গাইবান্ধা আব্দুল মতিন পুনঃতফসিল ঘোষণা করেন। এ তফসিল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।





আর্কাইভ