শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » গাইবান্ধা » সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
প্রথম পাতা » গাইবান্ধা » সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

--- আজ বিকালে গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, ক্ষমতা গ্রহণের তিনমাস পার হলেও অন্তর্বর্তী সরকার এখনও তাদের রাজনৈতিক অগ্রাধিকার নির্দিষ্ট করতে পারেনি। তিনি অনতিবিলম্বে সরকারকে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের রোড়ম্যাপ প্রকাশের আহবান জানান। তিনি বলেন, এই সরকারের বড় পরীক্ষা হচ্ছে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে বিদায় নেয়া।
তিনি বলেন, সংস্কার কার্যকরী করতে হলে রাজনৈতিক দলসমূহের সাথে সংস্কার কমিশনসমূহের বৈঠক করা জরুরী। রাজনৈতিক দলসমূহকে আস্থায় নিতে না পারলে কোন সংস্কার উদ্যোগই সফল হবেনা। এজন্য তিনি রাজনৈতিক দলসমূহের সাথে সরকার ও সংস্কার কমিশনঅসমূহের দূরত্ব কমিয়ে আনা দরকার।
তিনি বলেন, সংবিধান পরিবর্তন বা বাতিল করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।তারা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠায় তারা উদ্যোগ নিতে পারেনেই ।
তিনি বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।তিনি নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাজার পরিস্থিতি এখনও বেসামাল ও লাগামহীন। সরকারের দূর্বলতার সুযোগ নিয়ে মুনাফাখোর বাজার সিন্ডিকেট তাদের দৌরাত্ম অব্যাহত রেখেছে। মিলারদের কারসাজিতে মাত্র এক সপ্তাহে চালের দাম বস্তা প্রতি আডাইশত টাকা বৃদ্ধি করা হয়েছে। তিনি জরুরী ভিত্তিতে বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নেবার আহবান জানান।
গাইবান্ধা পৌরপার্ক শহীদ মিনার চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির গাইবান্ধা জেলা কমিটির সম্পাদক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, পার্টির গাইবান্ধা জেলার সংগঠক আতোয়ার রহমান নান্নু প্রমুখ।
সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থান পরিবর্তনের যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে তাকে বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট ও সমাজ গঠনের মধ্য দিয়েই অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
আকবর খান বলেন, অন্তর্বরৃতী সরকারকে পথ হারালে চলবেনা। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা দরকার।
আনছার আলী দুলাল বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের কোন সংস্কার পদক্ষেপও কার্যকরি হবেনা।তিনি বন্ধ চিনিকল চালুর দাবি জানান।
সমাবেশের শুরুতে গত জুলাই - আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)