শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » ৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
প্রথম পাতা » খেলা » ৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন

--- সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি  :: ৮০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ক্লাবের লীজ বাতিল করায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন হতাশ হয়ে পরেছে। এক সময়ের নামীদামী ক্লাবগুলোর মধ্যে সেন্ট্রাল ইয়ং স্পোটিং এ্যাসোসিয়েশন (সিওয়াইএসএ) ক্লাব গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ৩২টি ক্লাবের মধ্যে প্রথম সারির একটি।

গাইবান্ধার শহরতলীর সার্কুলার রোডে অবস্থিত এই ক্লাবটির বকেয়া শোধ করতে না পারার দায়ে লীজ বাতিল করা হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের খেলাধুলা বিস্তারে ভূমিকা রাখা এই ক্লাব বন্ধ হওয়ার উপক্রম প্রায়।

সিওয়াইএসএ ক্লাব ৪৭ এর দেশ ভাগেরও আগে প্রতিষ্ঠিত ক্লাবটি বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তুরের মুক্তিযুদ্ধ অনেক কিছুরই স্বাক্ষী। ১৯৪২ সালে স্থাপিত প্রায় ৮০ বছরের পুরোনো এই ক্লাবটি জন্ম দিয়েছে মাঠ কাঁপানো অনেক ফুটবল খেলোয়ার। সময়ের পরিক্রমায় ক্লাবটি নিশ্চিন্ন হতে বসেছে। জেলা প্রশাসকের কাছে আবেদন নিবেদন করেও শেষ রক্ষা হয়নি। ভবনটি লীজ দেয়া হয় ব্যাবসায়ীদের হাতে।

গাইবান্ধার জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, পৃষ্ট পোষকতার অভাবে ধুকতে থাকা সিওয়াইএসএ ক্লাবের লীজ বাতিল করার কারণ বকেয়া পরিশোধ না করা।

এব্যপারে সিওয়াইএসএ ক্লাবের সভাপতি আব্দুর রশিদ সরকার বলেন, ক্লাবের কিছু টাকা বকেয়া পরায় ক্লাবের পক্ষ থেকে দফায় দফায় আবেদনও করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৫ হাজার টাকা জমাও দিলেও পরে জানতে পারি ওই টাকাটাও জমা হয়নি। তবে ক্লাবের লীজ বাতিল করে ব্যাবসায়ীদের নামে দেয়াটা সমিচিন হয়নি বলে তিনি জানান।

গাইবান্ধা পৌরসভার সাবেক প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ রাখতে হবে। সিওয়াইএসএ ক্লাব পুরাতন একটা সংগঠন। এই ক্লাবের লীজ যদি বাতিল করে দেওয়া হয় তাহলে মনে করতে হবে আশার আলোগুলো ধীরে ধীরে নিভিয়ে যাচ্ছে।

ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখতে পুণরায় ক্লাবকে লীজ দেয়ার দাবি করে নাগরিক কমিটি গাইবান্ধা’র আহবায়ক ও জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ক্রীড়াসংগঠন গুলো যারা রয়েছে তাদের এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। ক্লাবগুলো কীভাবে পরিচালনা করলে আবার পুনরুজ্জীবিত করে তাদের কাজ কারতে পারে সেদিকে নজর দিতে হবে।

এবিষয়ে গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন জানান, খেলাধুলা সচল রাখতে ক্লাবগুলোকে জীবীত রাখা অত্যাবশ্যকীয় জরুরী। যে কারণে লীজ বাতিল হয়েছে তা দুঃখজনক। তবে স্বার্থনেশী একটি মহল আছে তারা চাইছিলো যে ওই ক্লাবের জায়গা নিজের নামে করে নেওয়ার। যার ফলে প্রাচীন ঐতিহ্যবাহী ক্লাব ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক মহোদয় এব্যাপারে একটু সদয় হলে ক্লাবটিকে আবার পুনরুজ্জীবিত করে গাইবান্ধার ক্রীড়াঙ্গন গতিশীল করা সম্ভব বলে জানান তিনি।





খেলা এর আরও খবর

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)