শিরোনাম:
●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাথে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগের সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রি-ইঞ্জিনিয়ারিং ভবনের আইআইসিটির সেমিনার কক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে চুয়েটের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের সমন্বয়ক ছিলেন চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার।

সমঝোতা স্মারকে চুয়েটের পক্ষে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে গবেষণা অনুষদের ড. উইলিয়াম ই. ঘান সমন্বয়ক ছিলেন। চুক্তির আওতায় আগামী ৫ বছর যাবত দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ সেমিনার-কর্মশালা আয়োজন প্রভৃতি সুবিধা ভোগ করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)