বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় “আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫” আরম্ভ হয়েছে।
১৭ নভেম্বর ২০২৫ সোমবার বিকাল সাড়ে ৩ টায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ভলিবল কোর্টে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। ছাত্রকল্যাণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা কেদ্রের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন।
ভলিবল প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহন করে।
শহীদ মোহাম্মদ শাহ হল বনাম শহীদ তারেক হুদা হলের মধ্যকার ম্যাচের মাধ্যমে উক্ত প্রতিযোগিতা শুরু হয়।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল