রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মিরসরাইয়ে আদর্শ বন্ধু ফোরামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা আদর্শ বন্ধু ফোরামের ১৭ বছর পূর্তি ও ১৮ তম বছরে পদার্পণ উপলক্ষ্যে সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংস্থার সহসভাপতি মহিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল ভূইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি আবদুল হাই, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, মারুফ মডেল স্কুলের প্রধান শিক্ষক ও মীরসরাই যুব স্পোর্টস ফুটবল একাডেমির সভাপতি নাজিম উদ্দীন, উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক বেলাল হোসেন, আদর্শ বন্ধু ফোরাম’র সভাপতি দ্বীন মোহাম্মদ, শান্তিনীড় সহ-সভাপতি দিদারুল আলম, সাবেক ফুটবলার আবদুস সাত্তার, মোঃ রিপন, আদর্শ বন্ধু ফোরাম প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, স্বপ্নের খৈয়াছড়া, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংক এর নেতৃবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেন আদর্শ বন্ধু ফোরাম ফুটবল একাদশ বনাম মীরসরাই যুব স্পোর্টস ফুটবল একাডেমি। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ২-১ গোলে জয় নিশ্চিত করে আদর্শ বন্ধু ফোরাম।
প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হয় আদর্শ বন্ধু ফোরাম এর গোলরক্ষক সাদমান। ম্যাচ পরিচালনা করেন অরুণ দাস, তাওসিফ ও রনি।ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন দ্বীন মোহাম্মদ।
আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ বলেন, ২০০৮ সালের ১০ নভেম্বর মাত্র ১৩ জন সদস্য নিয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকে থেমে থাকেনি বরং শিক্ষা, সেবা, সৃজনশীল, ক্রীড়া, সামাজিক ও মানবিক কাজের মধ্যে নিয়োজিত রেখে আসছে। ২০২৪ সালের আগষ্ট মাসে উক্ত সংগঠন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন অর্জন করে। বর্তমানে সংগঠনে শতাধিক সদস্য রয়েছে। আদর্শ বন্ধু ফোরামের ১৭ বছর পূর্তি ও ১৮ তম বছরে পদার্পণ উপলক্ষ্যে দিনটি স্মরণীয় করে রাখতে সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল