শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » গাইবান্ধা » দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
প্রথম পাতা » গাইবান্ধা » দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে গাইবান্ধায় পৌরপার্কের শহীদ মিনার চত্তরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন মুক্তিযুদ্ধের মত আর একটি গণজাগরণ ও গণসংগ্রামের বিজয় ছাড়া দেশ ও জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করা যাবেনা। রাজপথের গণঅভ্যুত্থানে সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার - কিছুই অর্জন করা যাবে না।

তিনি বলেন, দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্য সরকারকে পুলিশী জুলুম ও নির্যাতন নিপীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে হচ্ছে। শান্তিপূর্ণ সভা সমাবেশেও তারা হামলা করছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশাহারা ও বেসামাল হয়ে পড়েছে।

তিনি ক্ষোভের সাথে বলেন, এই সরকার এতই দূর্বল ও গণবিচ্ছিন্ন যে মায়ানমারও এখন আমাদেরকে ভয় দেখাতে শুরু করেছে। তিনি বলেন, এই সরকারের কথিত আঞ্চলিক বন্ধুরাও এখন দেশের জনগণের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন,এই সরকারের অধীনে অধিকার, জীবন ও জীবিকা যেমন নিরাপদ নয়,তেমনি জাতীয় স্বার্থ - জাতীয় নিরাপত্তাও নিরাপদ নয়।

তিনি গণ আন্দোলন - গণসংগ্রাম জোরদার করতে বিরোধী রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা কমিটির সম্পাদক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য কৃষক নেতা আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হোসেন,গাইবান্ধা জেলা কমিটির নেতা নারী নেত্রী আসমা বেগম, হামিদুল হক, মোসাম্মাত পারুল, পেয়ারা বেগম প্রমুখ।

আনছার আলী দুলাল, এই সরকার আখচাষী - পাটচাষীসহ কৃষককে পথে বসিয়েছে।রাষ্ট্রীয় পাটকল - চিনিকল বন্ধ করে জাতীয় শিল্পকে ধ্বংস করছে।

মাহমুদ হোসেন বলেন , সরকার মুখে শ্রমিক - কৃষকের কথা বললেও তারা কৃষি ও শিল্প বিরোধী নীতি গ্রহণ করেছে।

উদবোধনী সমাবেশের পর পার্টির র্যালী গাইবান্ধার সড়ক প্রদক্ষিণ করে।

বিকালে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)