শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি
মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি

ছবি : সংবাদ সংক্রান্তআকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে একটা প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গেড়ামারা (ফরেস্ট অফিস) সাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিত্য ব্যবহার ও পান করার একমাত্র টিউবওয়েল’টি চুরি হয়ে যায়।

ইতিপূর্বে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাইট চুরি ও টয়লেট নষ্ট করার মতো ঘটনা ঘটেলেও একমাত্র টিউবওয়েল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে গেড়ামারা (ফরেস্ট অফিস) সাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ দিলু জানান, অবহেলিত ৫ হাজার মানুষের এই এলাকার ৩৪ বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ করার জন্য প্রায় দেড় বছর আগে আবেদন করা হয়েছে কিন্তু এখনো সেটা প্রক্রিয়াধীন। ইউপি চেয়ারম্যান নয়নের আর্থিক অনুদান আর গাড়ি থেকে প্রাপ্ত ফান্ড থেকে বিদ্যালয় কোন রকম চলছে। তারমধ্যে টিউবওয়েল চুরির মতো জঘন্য ও ঘৃণ্য কাজের সাথে জড়িতদের ধিক্কার জানান। এছাড়াও স্কুল পরিচালনায় আর্থিক দূর্বলতা, গভীর নলকূপ, শিক্ষক-শিক্ষিকার অফিসের টেবিল-চেয়ার সঙ্কট, শ্রেণি কক্ষের আসবাবপত্রের অপ্রতুলতা, স্কুলের নিরাপত্তা বাউন্ডারির বেড়া সংকট, নিরাপত্তা বাউন্ডারি সহ অন্যান্য সমস্যাগুলোর সমাধানের জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন।

এবিষয়ে জানতে চাইলে গেড়ামারা স্কুলের টিউবওয়েল চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরির মতো ঘটনায় আমি খুব মর্মাহত। ঘটনাটি শুনে স্কুলের অর্থ সম্পাদক সরোয়ার উদ্দিনের কাছে টিউবওয়েল ক্রয়ের জন্য টাকা দিয়ে দিয়েছি যাতে করে আরেকটা টিউবওয়েল স্থাপন করা যায় এবং ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রদক্ষেপ নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)