শিরোনাম:
●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব
সোমবার ● ১৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। পৌষের শেষ ভাগে কনকনে শীতের যখন সারাদেশ জবুথবু; তখন মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ঝিনাইদহে আয়োজন করা হলো পিঠা উৎসবের। রবিবার দিন ব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। যেখানে রকমারি পিঠার পসরা সাজিয়ে বসেন গৃহবধু ও নানা সংস্থার নেতৃবৃন্দ। পাটি সাপটা, জামাই ভাজা, বকুল পিঠা, গোলাপফুল, সিমফুল দুধপুলি, চন্দ্রপুলিসহ প্রায় ৫০ রকমের পিঠার আয়োজন করা হয় এসব স্টলে। ফুল, পাতা ও পাখিসহ বাহারি নকশার এসব পিঠাপুলির স্বাদ পেতে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন নারী-পুরুষ শিশুসহ নানা শ্রেণিপেশার মানুষ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকা যেন পিঠা প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে। সেই সাথে বাড়তি আনন্দ যোগ করে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। রং বেরংয়ের নানা ঘুড়ি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিযোগীতায় অংশ নেয়। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। ঝিনাইদহ শহরের সিও সংস্থার পরিচালক শামসুল আলম বলেন, বাঙ্গালী গ্রামীণ ঐতিহ্য এ পিঠা পুলি শহুরে জীবনে অনেকটা হারিয়ে যেতে বসেছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবে অংশ নিতে পেরে নতুন করে পরিচিত হতে পারলাম ভোজন রসিক বাঙ্গালীর ঐতিহ্যের সাথে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ছাত্র প্রতাপ আদিত্য বিশ্বাস বলেন, ছোটবেলায় গ্রামের মাঠে ঘুড়ি উড়াতাম। এখন আর সেই বয়স বা সেই সময় আর নেই। আজ ঘুড়ি ওড়ানো দেখে মনে হচ্ছে ছোট বেলায় ফিরে গেছি। ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, দীর্ঘদিন পর হলেও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য পিঠা উৎসব ও ঘুড়ি উড়ানো প্রতিযোগীতা জেলা প্রশাসনের আয়োজনের সাথে উপজেলা প্রশাসন যোগ হতে পেরে নিজেকে আজ গর্বিত মনে করছি। ঝিনাইদহ লেডিস ক্লাবের সভাপতি শ্যামলী নাথ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের এক ব্যাতিক্রমী আয়োজনকে আমি সাধুবাদ জানায়। পাশাপাশি নতুন প্রজন্মকে জানান দিতে এ ধরণের আয়োজন প্রতি বছরই হওয়া দরকার। আয়োজক জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বাঙ্গালী সংস্কৃতির সাথে খাবার অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। রয়েছেন নানা প্রকার খাবার। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষনীয় পিঠা পুলি। পৌষের এই শেষ দিনে বাঙ্গালীর ঐতিহ্য ফিরিয়ে আনতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই এ প্রয়াস। পিঠা মেলা পরিদর্শনে এসে অভিভুত খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, এমন আয়োজন তার চাকুরি জীবনে এই প্রথম দেখলেন। এ আয়োজনে যুব সমাজের যে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ তা লক্ষনীয়। বর্তমান সরকারের এটাই লক্ষ্য। যে বিভিন্ন খেলা, সংস্কৃতি চর্চা ও অনুষ্ঠানের মাধ্যমে অপরাধ থেকে তাদের দুরে রাখা। জেলা প্রশাসনের এ উদ্যোগে সে প্রয়াস সফল হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)