শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শনিবার ● ১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: আধুনিক যুগে জন্মদিন মানেই কেক কাটা, আতশবাজি আর রাতভর হই-হুল্লা। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন কুষ্টিয়ার কুমারখালীর সমাজসেবক আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। ‘বিশ্বাসী হইও, তবেই বিখ্যাত হইতে পারিবে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) কুমারখালীর আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক লি: এ উদযাপিত হলো তার ৮২তম জন্মবার্ষিকী। তবে কোনো জাঁকজমক নয়, দিনব্যাপী আয়োজনে ছিল মানবসেবা, শিক্ষা আর ধর্মীয় অনুশাসন। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আত্মীয় সম্মেলন-২’ নামের এই অনুষ্ঠানে সকাল থেকেই লোকে লোকারণ্য ছিল শিক্ষা পল্লী পার্ক। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অন্তত দুই হাজার “কোরআনের পাখি”সহ সকল শ্রেণি-পেশার প্রায় সাত হাজার মানুষ অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক ডকুমেন্টারি প্রদর্শন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় অনুদানের চেক। পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প আর উন্নত খাবারের আপ্যায়ন। কুমারখালী আলাউদ্দিন আহম্মেদ শিক্ষা পল্লী পার্ক লিমিটেড এর অডিটোরিয়ামে শুক্রবার সকাল থেকেই কুরআনের পাখিরা জড় হতে শুরু করে। বিভিন্ন জেলা থেকে ২০০০ কোরআনের পাখিসহ ৭০০০ মানুষের মিলনমেলার আয়োজন আয়োজন করেছিল আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন।
জাছিয়া তাহারিম বলেন, “আমরা অনেক খুশি। এখানে এসে অনেক কিছু শিখেছি।” স্কুল শিক্ষক আরিফুল ইসলাম জানান, সময়ের পালাবদলে ক্ষণস্থায়ী এই পৃথিবী কাউকে মনে রাখে না। তবে কিছু মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকেন আজীবন। আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ তাদেরই একজন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সকলের মধ্যমণি বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ ও তার সহধর্মধর্মিনী সুরাইয়া বিলকিস। আবেগে আপ্লুত হয়ে তারা বলেন, “দুনিয়াতে আসছি খালি হাতে, যাবো খালি হাতে। যা কিছু করেছি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো কাজের ওসিলাই আল্লাহ যেন পরকালে? বেহস্ত দান করেন।” তার স্ত্রী সুরাইয়া বিলকিস বলেন, ‘মানুষের সেবাই আমাদের ধর্ম। সারাজীবন আলাউদ্দিন আহমেদ মানুষের জন্য কাজ করেছেন। আল্লাহ যেত তাকে উত্তম পুরুস্কার দান করেন।’ ধনী-গরিব, আলেম-শিক্ষক, শিল্পী-শ্রমিক সবার উপস্থিতিতে জন্মদিনের অনুষ্ঠান পরিণত হয়েছিল এক বিশাল মিলনমেলায়। এ কথা জানালেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ মোর্শেদ আলম। তিনি জানান, অনুষ্ঠানে দুই হাজার কুরআনের পাখিসহ অন্তত সাত হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)