শনিবার ● ১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
![]()
রাঙামাটি শহরের বনরুপ বাজারে বিক্রির জন্য আনা পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সমতাঘাট বাজার থেকে এই মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
বন বিভাগ জানায়, একদল শিকারি জঙ্গল থেকে ধরা একটি মায়া হরিণ জবাই করে শহরের সমতাঘাট বাজারে বিক্রি করছিলেন-এমন খবরে তাঁরা ঘটনাস্থলে যান। তবে তাঁদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচ কেজি মাংস জব্দ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাংস রেখে পালিয়ে যায়। মাংসগুলো জব্দ করা হয়েছে। আজ আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল