শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » কুষ্টিয়া » অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
প্রথম পাতা » কুষ্টিয়া » অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতেকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া দেওয়ার পর ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া শিশুর নাম তাসনিয়া আফরিন। সে কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। কুষ্টিয়ায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকায় একতা ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটারে তাসমিয়া (০৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের সানপুকুড়িয়া গ্রামের তরিকুল ইসলাম তার ৫ বছরের কণ্যার হাতের অপারেশনের জন্য একতা ডায়াগনস্টিক সেন্টারে বিকাল ৩টার সময় ভর্তি করে এবং সন্ধ্যা ৭টায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এর আগে কয়েকদিন আগে মৃত তাসমিয়ার বাম হাতটি ভেঙে যায়। তরিকুল ইসলামের স্ত্রী সীমা খাতুন জানান, আমার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রী, মেয়ের চিকিৎসার জন্য হাতের অপারেশন করানোর জন্য একতা ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন রুমে নেওয়া হলে আমার মেয়ের মৃত্যু হয়। পরিবার জানায়, সন্ধ্যার পর শিশুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে অ্যানেসথেসিয়া প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
অন্যদিকে সংশ্লিষ্ট অ্যানেসথেসিস্ট বলেন, শিশুটির প্রাথমিক শারীরিক পরীক্ষা স্বাভাবিক ছিল। অ্যানেসথেসিয়া দেওয়ার পর হঠাৎ তার মৃত্যু হয়, যা হৃদ্রোগজনিত কারণেও হতে পারে বলে তিনি ধারণা করছেন। স্বাস্থ্য-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অ্যানেসথেসিয়া প্রয়োগে ত্রুটি বা নিম্নমানের ওষুধ ব্যবহারের মতো বিভিন্ন কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না তা তদন্ত করা হবে।
অপারেশনের আগেই শিশুর মৃত্যু, প্রতিবাদে এলাকার মানুষ ও রোগীর পক্ষের স্বজনেরা একতা ডায়াগনস্টিক সেন্টার ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়া মডেল থানার ওসি তার পুলিশের টিম নিয়ে সেখানে উপস্থিত হোন। পরে অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ঘটনাস্থলে পৌছে পরিবেশ শান্ত করার চেষ্টা করেও জনতা দাবি তোলে একতা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ব্যাপারে আইনী প্রক্রিয়ার বিষয় জনতাকে অবগত করলে তারা আরোও উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায় কয়েকঘন্টা অভিযুক্ত ডা: তাহেরুল আল আমিনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা ও মৃত শিশুর স্বজনেরা। পরে রাত ১২ টার দিকে সেনাবাহিনী,র্যাব, ডিবি পুলিশের যৌথ টিম অভিযুক্ত ডাক্তারকে পুলিশ হেফাজতে পাঠান এবং মৃত তাসমিয়াকে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এদিকে মৃত তাসমিয়ার স্বজনেরা অভিযুক্ত ডা: তাহেরুল আল আমিনের শাস্তি দাবি করেন এবং আইন অনুযায়ী উক্ত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবি তোলেন। সেই সাথে আন্দোলনরত জনতা শ্লোগান দেন, ওই ডাক্তার ও একতা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন করা হবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)