শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন

ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রস্তাবিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত সমস্যা সমাধান করে নির্মাণকাজ চালুর দাবি জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের ১৬৩ উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলায়ও একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে দেশের ১৬২টি উপজেলায় ভবন নির্মাণ শেষ পর্যায়ে থাকলেও ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ প্রেক্ষিতে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, মাইজবাগ পাছাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান এবং ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ ফারুক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমান বিশ্বের চালিকাশক্তি। শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় এর গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আইসিটি ভবন অত্যন্ত প্রয়োজনীয়। তারা নির্মাণকাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত স্থানে ভবন নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ইউআইটিআরসিই-২ প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত ১০ শতাংশ জমিতে আইসিটি ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়। পরে ২০২৩ সালে প্রকল্প অনুমোদন পেয়ে কাজ শুরু হলে স্থানীয় আপত্তির মুখে পড়ে।
স্থানীয় মকবুল হোসেন ও তার পক্ষের লোকজন প্রস্তাবিত জায়গার সাড়ে ৪ শতাংশ জমির মালিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দেন।
এ বিষয়ে জমির মালিক দাবিদার পরিবারের সদস্য মাসুদ আল নোমান বলেন, সংশ্লিষ্ট জমি তাদের পৈত্রিক সম্পত্তি এবং সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। জনস্বার্থে আইসিটি ভবনের কাজ হোক তা আমরাও চাই। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও জোরপূর্বক জমি দখল করে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একইসঙ্গে হয়রানি ও নারী সদস্যদের আটক রাখার ঘটনাকেও নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি।
নির্মাণকাজের দায়িত্বে থাকা কোরিয়ান হোবান ইএনসি কোম্পানির সাইট ইঞ্জিনিয়ার কৌশিক রঞ্জন সরকার জানান, উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত জায়গাতেই কাজ শুরু করা হয়েছে। তবে স্থানীয় কিছু লোকজন বারবার বাধা দেওয়ায় কাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, বিআরএস রেকর্ড অনুযায়ী জমিটি উপজেলা পরিষদের মালিকানাধীন। সেখানেই আইসিটি ভবন নির্মাণের প্রস্তাবনা করা হয়েছে। অবৈধভাবে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আইসিটি ভবনটি নির্মিত হলে ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপকৃত হবে। দীর্ঘদিন আগে সরকার জমিটি অধিগ্রহণ করেছে। একাধিকবার বুঝানোর পরও কিছু ব্যক্তি বাধা দেওয়ায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্মাণকাজ চালু করা হয়েছে। সরকারি বরাদ্দ ফেরত গেলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে বলেও তিনি উল্লেখ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)