রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
বান্দরবানে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি মো. ইউসুপ বান্দরবান পৌর এলাকার কালাঘাটা ফানছি ঘোনার মৃত. মাহফুজ মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাগেছে, আজ রবিবার (২০ জানুয়ারি) দুপুরে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ছুটি হলে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মাদ্রাসা গেটের বাইরে থেকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে মো.ইউসুপ। এসময় স্থানীয়রা গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মো.ইউসুপকে আটক করে থানায় নিয়ে যায়। বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, সপ্তম শ্রেণির ওই মাদ্রাসা শিক্ষার্থীকে ইভটিজিং করার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মো. ইউসুপকে আটক করা হয়েছে এবং আটকের পর তার পকেট থেকে এক পুরিয়া গাঁজা পাওয়া গেছে। ইভটিজিংয়ের অপরাধে তার বিরুদ্ধে মামলারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা