মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা » বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
আগামী বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট। শতভাগ কটন কাগজে ভার্নিশযুক্ত এ নোট ওইদিন থেকে বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ৫মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যমান উন্নতমানের কোটিংকৃত দীর্ঘস্থায়ী ১০০% কটন কাগজে ইউভি কিউরিং বার্নিশযুক্ত করে গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর যুক্ত ১৪০ মিমি X ৬২ মিমি পরিমাপের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
যা ৭ই মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও রং অপরিবর্তিত রয়েছে। এ নোটের উভয় পৃষ্ঠে বার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর থাকা ১৪০ মিলিমিটার x ৬২ মিলিমিটার আয়তনের এ নোট আগামী বৃহস্পতিবার ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরে তা দেশের অন্য সব কার্যালয়ে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়, নতুন ১০০ টাকার নোটে প্রচলিত নোটের নকশা ও রং অপরিবর্তীত থাকবে। তবে নতুন নোটের উভয় পাশে বার্নিশের প্রলেপ দেওয়া হবে, যার ফলে এটি চকচকে অনুভূত হবে এবং স্থায়িত্ব বাড়বে।
নতুন নোটটি তুলনামূলক কম নোংরা এবং এতে কিছু লেখা কঠিন হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, নোটের রঙ, নকশা এবং জলছাপ, ওভিআই কালিতে লেখা ১০০, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি বিন্দু, মাইক্রো প্রিন্ট ও খসখসে লেখার মতো নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।
নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকার নোট দেশে চালু থাকবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।





মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন